সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ললিতার এআইএডিএমকে-র প্রতীক জোড়া পাতাকে নির্বাচন কমিশন ‘ফ্রিজ’ করে দেওয়ায় নতুন প্রতীক নিয়ে আম্মার আসনের উপনির্বাচনে লড়বেন শশীকলা ও পন্নিরসেলভম৷ এআইএডিএমকে-র শাখা দল হিসাবে শশীর নতুন দলের নাম হল ‘এআইএডিএমকে আম্মা’৷ তাঁর দলের প্রতীক টুপি৷
[সরকারি আমলাদের গুটখা-সিগারেট খাওয়ায় নিষেধাজ্ঞা জারি আদিত্যনাথের]
অন্যদিকে পন্নিরসেলভমের দলের নাম ‘এআইএডিএমকে পুরাতচি’৷ পন্নিরের প্রতীক বিদ্যুতের খুঁটি৷ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তাঁর আর কে নগর আসনে উপনির্বাচন হবে৷ এই নির্বাচনে জেলবন্দি শশী এবং শশী-বিরোধী পন্নিরের শিবির লড়বে৷ দুই পক্ষই উপনির্বাচনে লড়ার জন্য এআইএডিএমকে-র নাম ও প্রতীক ব্যবহার করতে চেয়েছিল৷ কিন্তু শশীকলা-পন্নিরের দড়ি টানাটানিতে বিরক্ত হয়ে শেষমেশ বুধবার এআইএডিএমকে-র দলীয় প্রতীক জোড়া পাতাকে ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে বলা হয়, শশী বা পন্নির কেউই জয়া আম্মার দলের নাম ও প্রতীক উপনির্বাচনে ব্যবহার করতে পারবেন না৷ তাঁদের নতুন দল ও প্রতীক ব্যবহার করতে হবে৷
এরপরই বৃহস্পতিবার সকালে পন্নির তাঁর দলের নাম ‘এআইএডিএমকে পুরাতচি’ ও শশী ‘এআইএডিএমকে আম্মা’ বলে নির্বাচন কমিশনকে জানান৷ তাঁদের পছন্দের প্রতীককেও মান্যতা দেয় কমিশন৷ কমিশনের তরফে বলা হয়, শশী তাঁর দলের প্রতীক হিসাবে টুপি ও পন্নির বিদ্যুত্ খুঁটি ব্যবহার করতে পারবেন৷ আগামী ১২ এপ্রিল চেন্নাইয়ের আর পি নগরে উপনির্বাচন হবে৷ গত বছর ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আম্মার দুই ঘনিষ্ঠ শশীকলা ও পন্নিরের তীব্র মতানৈক্য হয়৷ এরপর আয় বহির্ভূত সম্পত্তি মামলায় জেল হয় শশীর৷ অন্যদিকে বিধানসভায় আস্থা ভোটেও হেরে যান মুখ্যমন্ত্রীর দাবিদার পন্নির৷
[Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে?]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’