কংগ্রেস কার্যালয় থেকে চুরি গেল ডজন ডজন কল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে। চুরির পর ভালোবাসার বার্তা দিয়ে চোরের দল লিখে গেল, ‘লাভ ইউ’। গোটা ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে এলাকায়।
ছত্তিশগড়ের কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, অম্বিকাপুরের কংগ্রেস কার্যালয় রাজীব ভবন থেকে অন্তত ৭৩টি দামী স্টিলের কল চুরি গিয়েছে। এই নিয়ে রাজীব ভবনে তৃতীয়বার চুরির ঘটনা ঘটল। কংগ্রেস কার্যালয়ে বারবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। চুরির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কংগ্রেসের জেলা সভাপতি বালকৃষ্ণ পাঠক। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, ওই অঞ্চলে সমাজবিরোধী এবং মাদকচক্রের কারবারি চলে। সেই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই কাণ্ড ঘটিয়েছে।
আরও পড়ুন:
বালকৃষ্ণ বলেন, “রাজীব ভবনে এই নিয়ে তৃতীয়বার চুরির ঘটনা ঘটল। ৭৩টি স্টিলের কল চুরি হয়েছে। এলাকার কোনও মাদকাসক্ত ব্যক্তি এই কাজ করেছেন। পুলিশ যেভাবে কাজ করছে, তাতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।” ঘটনাস্থলের একটি ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
সর্বশেষ খবর
-
ম্যাচ চলাকালীনই তুমুল ঝগড়া, সেই দুই সতীর্থই রেকর্ড ভাঙা ম্যাচে জেতালেন বেলজিয়ামকে
-
‘লক আপ’-এ হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন, যৌন হেনস্তা! বিতর্কে রাম কাপুর
-
কাতারে শান্তি আলোচনায় ইরান-আমেরিকা, কী বার্তা দু’দেশের, মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি?
-
সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা! মামলা দায়ের হাই কোর্টে
-
টাকি পুরসভায় পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের