Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
সাইরাস মিস্ত্রি

সাইরাস মিস্ত্রিকে শীর্ষপদে মানতে নারাজ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ টাটা সন্স

সাইরাসকে টাটা সন্সের শীর্ষপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে এনসিএলএটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২০, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২০, ১৭:৩১

options
link
সাইরাস মিস্ত্রিকে শীর্ষপদে মানতে নারাজ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ টাটা সন্স zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইরাস মিস্ত্রিকে ফের টাটা সন্সের শীর্ষপদে বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করছে সংস্থা। টাটা সন্সের (Tata Sons) তরফে আগামী ৬ জানুয়ারি মামলার শুনানি শুরু করার আরজি জানানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই আরজি জানানো হয়েছে।

TATA
বুধবার দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের (এনসিএলএটি) তরফে জানানো হয়, টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে (Cyrus Mistry) সরিয়ে এন চন্দ্রশেখরণকে বসানোর প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি ছিল। একইসঙ্গে সাইরাসকে পুনর্বহালের নির্দেশ ট্রাইব্যুনাল। যদিও চার সপ্তাহ পর এই রায় কার্যকর করা হবে বলে জানানো হয় এনসিএলএটির তরফে। তার আগে চাইলে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার রাস্তা খোলা ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে একেবারে সুপ্রিম কোর্টে আবেদন জানালো সংস্থা। টাটা সন্সের দাবি, এনসিএলএটির রায়ে কর্পোরেট সংস্থার গণতান্ত্রিক নিয়ম মানা হয়নি। সংস্থার বর্তমান বোর্ড মেম্বারদের আধিকারকেও গুরুত্ব দেওয়া হয়নি। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আপাতত বন্ধ। তাই আগামী ৬ তারিখের আগে এই আবেদনের শুনানি সম্ভব নয়। টাটা সন্স আদালত খোলার পর প্রথম দিনই শুনানির আরজি জানিয়েছে। সংস্থার দাবি তাঁদের কাছে অন্তত ৬টি এমন যুক্তি আছে, যার জেরে এনসিএলটির রায় বাতিল হয়ে যেতে পারে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যনেতাদের উপর ভরসা নেই, বাঙালির মন জিততে বাংলা শিখছেন অমিত শাহ!]

২০১২ সালের ডিসেম্বরে টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সাপুরজি-পালনজি পরিবারের সদস্য সাইরাস মিস্ত্রি। ২০১৬ সালে তাঁকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স। কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি ছিলেন না সাইরাস। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এনসিএলএটির দ্বারস্থ হয় সাইরাস মিস্ত্রির সংস্থা সাইরাস ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড এবং স্টারলিং ইনভেস্টমেন্টস কর্পোরেশন। কিন্তু সেই মামলা খারিজ করে দেয় এনসিএলএটি। এরপরই সাইরাস নিজে ওই ট্রাইবুনালের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল, কোম্পানি আইন মেনে তাঁকে সরানো হয়নি। দীর্ঘ শুনানির পর গত বুধবার সাইরাসের পক্ষেই রায় দেয় এনসিএলএটি। সেই রায়কেই এবার চ্যালেঞ্জ জানাচ্ছে টাটা সন্স।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.