সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের নগ্ন ছবি তুলে তা প্রকাশ্যে আনার অভিযোগ উঠেছে তেলুগু দেশম পার্টির কাকিনাড়ার সাংসদ থোতা নরসিমহামের বিরুদ্ধে৷ এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ তিনি জানান, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন৷
কাকিনাড়ার আইনজীবী সুরাভারাপু ভেঙ্কট রবি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সহায়তায় নরসিমহামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ তাঁর অভিযোগ, নিজের সন্তান-সহ বেশ কিছু শিশু ও কিশোরদের নগ্ন ছবি তুলেছেন নরসিমহাম৷ সেই ছবিগুলি প্রকাশও করেছেন তিনি৷ খবর ছড়িয়ে পড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সাংসদ৷ পুরো বিষয়টি ভিত্তিহীন বলে দাবি তাঁর৷ তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য আমি প্রস্তুত৷ আমার বিরুদ্ধে ওই আইনজীবী যে অভিযোগ এনেছেন তা একেবারেই মিথ্যে৷ পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করব৷ সত্যিটা সামনে আসা দরকার৷”
অন্ধ্রপ্রদেশের ডিজিপিকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে কমিশন৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ আগামী ১৬ জুন ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন৷
সর্বশেষ খবর
-
দ্বিতীয় হুগলি সেতুর নিচে পরপর প্রতিমা ভাঙচুর! শিবপুরে গ্রেপ্তার যুবক
-
দেহদান নিয়ে এবার ভিন্ন ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের, বললেন ‘ভুল বোঝাবুঝি হয়েছিল’
-
‘নিজেদের ঈশ্বর ভাবছেন নাকি’, তুকারাম মুণ্ডের নির্দেশ বাতিল করে ক্ষোভপ্রকাশ বম্বে হাই কোর্টের
-
সন্দেশখালির হোটেলে জঙ্গিদের হাতে পণবন্দি পর্যটকরা, এলাকা ঘিরল এনএসজি! হতবাক স্থানীয়রা
-
৪৩৬ জনকে খেয়েছিল কুমায়ুনের ‘শয়তান’! হার মানে সেনাও, জিম করবেটের বুলেটেই শেষ মানুষখেকো