সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার নোট জাল করার অপরাধে দুই ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ৷ কালার প্রিন্টার মারফত নতুন নোট জাল করে কলেজ ক্যাম্পাসে অবাধে ব্যবহার করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়৷ এই কাণ্ডের মাস্টার মাইন্ড বিজয় শর্মা এবং মহতেশম আলি খান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে৷
সেকেন্দ্রাবাদের চেনয় ট্রেড সেন্টার থেকে কালার প্রিন্টার এবং স্ক্যানার কিনে নোট জাল করার কাজ চালাচ্ছিল বিজয় এবং মহতেশম৷ এরপরই প্রায় ৩৫ লক্ষ টাকা আবদুল সামাদ এবং ওয়াজিউদ্দিন খানকে বাজারে চালানোর জন্য দিয়ে দেওয়া হয়৷ আবদুল এবং ওয়াজিউদ্দিন দু’জনই লর্ড ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷
পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রথমে কলেজ ক্যান্টিনকে টার্গেট করে বহু টাকা ছড়িয়েছিল এই দুই ছাত্র৷ এরপর তাদের টার্গেট ছিল শহরের শপিং মলগুলি৷ সেখানেই টাকা ছড়িয়ে দেওয়ার কথা ছিল৷ কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা৷ জেরায় ওয়াজিউদ্দিন জানিয়েছে, এই কাজ করার জন্য তাদের ১০,০০০ টাকার টোপ দেওয়া হয়েছিল৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির