Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬

OMG! ছ’বছর ধরে চুল খেয়ে যাচ্ছে এই কিশোরী!

লড়কি বিউটিফুল, খায় চুল!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০১৭, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০১৭, ১৬:৪৬

options
link
OMG! ছ’বছর ধরে চুল খেয়ে যাচ্ছে এই কিশোরী! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ভাল লাগে। তাই গত ছ’বছর ধরে চুল খেয়ে চলেছে ১৬ বছরের এই ‘কাশ্মীর কি কলি’। সম্প্রতি অস্ত্রোপচার করে ওই কিশোরীর পেট থেকে বের করা হয়েছে গোছা গোছা চুল। চিকিৎসকদের ভাষায়, একে বলা হয় রাপুনজেল সিনড্রম। এই সিনড্রমের দুটি লক্ষণ। এক, নিজের মাথার চুল টানার প্রবল ইচ্ছা। অপরটি, চুল খাওয়া। শ্রীনগরের ওই ষোড়শী জানিয়েছে, ছ’বছর ধরে এই নেশা তার মধ্যে কাজ করছে। শুধু নিজের চুলই না বেশ কয়েকবার বন্ধুদের চুলও খেয়ে ফেলেছে সে। খিদে নয়, নিছক ভাল লাগা থেকেই চুল খায় সে।

কাশ্মীরের মেডিক্যাল কলেজের অধ্যাপক ইকবাল সালিম জানান, “গত ছ’ বছর ধরে সে চুল খাওয়ার নেশায় বুঁদ।” প্রথমে পরিবারের লোকেরা ভাবত, নিছক অভ্যাস থেকে বুঝি বা এই চুল ভরে রাখে মুখে। আস্তে আস্তে দেখা গেল মাথার সামনেটায় টাক পড়ে গিয়েছে। চুল খেয়ে মাথার সামনেটা প্রায় ফাঁকাই করে ফেলেছে এই মেয়ে। রাপুনজেল সিনড্রমের কারণে বারবার বমি পেত তার। ঠিকঠাক খেতেও পারত না সে। সারাক্ষণ ঠোঁটের ভাঁজে ধরে রাখত চুলের রাশি। এরপরই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে ছোটে বাড়ির লোকেরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অধ্যাপক সালিমের কথায়, মানসিক ভারসাম্যহীনতার কারণেই এই রাপুনজেল সিনড্রম কাজ করে। অস্ত্রোপচার করে পেট থেকে চুল তো বের করা হল। এবার দরকার মনের চিকিৎসার। সেজন্য একজন মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.