সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট। এহেন পরিস্থিতিতেই ‘মহাভারত’ স্মরণ করালেন তেজস্বী যাদবের ছোট ভাই তেজপ্রতাপ যাদব। বললেন, ”এটা যুদ্ধক্ষেত্র। এখানে কেউ কারও ভাই নয়, ভাগ্নে নয়, কেবলই শত্রু।” তাঁর নিশানায় ছিলেন আরজেডি তথা ইন্ডিয়া জোটের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ তেজস্বী যাদব।
গত মে মাসেই তেজপ্রতাপ বহিষ্কৃত হয়েছিলেন দল থেকে। নেপথ্যে ছিল একটি ছবি। সেখানে তাঁকে এক মহিলার সঙ্গে দেখা গিয়েছিল। পরে জানা যায়, তাঁর নাম অনুষ্কা যাদব। দু’জনের মধ্যে নাকি ১২ বছরের সম্পর্ক। কিন্তু ২০১৮ সালে বিয়ে করেছেন তেজপ্রতাপ। পরবর্তী সময়ে যা বিবাহ বিচ্ছেদের দিকে গড়িয়েছেন। প্রশ্ন ওঠে, তাহলে কি সম্পর্কে থাকার পরও অন্য মেয়েকে বিয়ে করেছিলেন তেজপ্রতাপ। বিতর্ক ঘনাতেই লালুপ্রসাদ যাদব নিজে ঘোষণা করেন, যে তিনি তাঁর ছেলেকে দল থেকে নির্বাসিত করছেন ৬ বছরের জন্য।
এরপর থেকেই আরজেডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার ফের ভোটের মুখে সরব হলেন তিনি। রাঘোপুরে ভাষণ দিতে গিয়ে তেজপ্রতাপকে নাম না করে তেজস্বীকে আক্রমণ করে বলতে শোনা যায়, ”আমারা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই। যা ভুল হাতে চলে গিয়েছে। ভগবান কৃষ্ণ রাঘোপুরে পুনর্জন্ম নেবে। যে কৃষ্ণের কথা শুনবে না সে খাদে পড়বে। যদি তুমি কৃষ্ণকে সম্মান না করো এবং জয়চাঁদের (বিশ্বাসঘাতকের উদাহরণ হিসেবে) কথা শোনো, তাহলে তুমি খাদে পড়বে।”
উল্লেখ্য, তেজপ্রতাপ দল নির্বাসিত হয়ে একটি নতুন দল গঠন করেন। যার নাম রেখেছেন ‘জনশক্তি জনতা দল’। ওই দল বিহার নির্বাচনে ২১টি আসনে প্রার্থীও দিয়েছে। যার মধ্যে মহুয়া থেকে লড়ছেন তিনি নিজে। ভোটের আগে এবার তিনি দামামা বাজিয়ে দিলেন।
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়