সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনাস্থল তেলেঙ্গানার (Telangana) নিজামাবাদ। ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় এক সরকারি আধিকারিকের গাড়ি। ওই গাড়ি পরিষ্কার করেন এক যুবক। কাজ শেষে টাকা চাইতেই যুবকের সঙ্গে বচসা শুরু হয় আধিকারিকের। এমনকী ক্ষিপ্ত হয়ে যুবককে লাথি মারেন তিনি। সেই সময় পিছন থেকে আসা একটি লরির চাকায় পিষে মৃত্যু হয় যুবকের। এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণের রাজ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যার। আরমুর এলাকার একটি ট্র্যাফিক সিগন্যালে নিজের গাড়ি নিয়ে দাঁড়ান অভিযুক্ত আধিকারিক। এর পরেই গাড়ি পরিষ্কার করেন ওই যুবক। যার পর টাকা চাইতেই আধিকারিকের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, মেজাজ হারিয়ে যুবককে লাথি মারেন আধিকারিক। যুবক ছিটকে গিয়ে রাস্তায় পড়তেই পিছন দিক থেকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। যদিও ওই আধিকারিকের দাবি, তাঁর অনুমতি ছাড়াই গাড়ি পরিষ্কার করেছিল যুবক। এর পর টাকা চাইতে তিনি দিতে চাননি। যা নিয়ে বচসা হয়।
[আরও পড়ুন: ‘শেখ শাহজাহানের চামড়া, গুটিয়ে দেব আমরা’, বিজেপির স্লোগানের পালটা দিল তৃণমূল]
পুলিশ জানিয়েছে, রক্তাক্ত যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। অজ্ঞাত আধিকারিকের বিরুদ্ধে ‘গাফিলতির জেরে মৃত্যু’র মামলা করা হয়েছে। ওই আধিকারিককে শনাক্ত করার কাজ চলছে। ট্র্যাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘাতক লরির চালকের বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!