সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে এবার বড়সড় তথ্য দিল ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ (ASI)। মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে ছিল হিন্দু মন্দির। রিপোর্ট পেশ করে এমনটাই জানাল এএসআই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইনজীবী বিষ্ণু শংকর জৈন জানান, এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে। সমীক্ষাকাজে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের তথ্য বলছে, মসজিদটি মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে।
গত ১৮ ডিসেম্বর বারাণসী (Varanasi) জেলা আদালতে মুখবন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট (Survey Report) জমা দিয়েছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। এএসআইয়ের ওই রিপোর্ট হিন্দু এবং মুসলিম দুই পক্ষকেই দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে এবং এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, মসজিদের নিচে এখনও মন্দিরের ভাঙা কাঠামো রয়েছে।
[আরও পড়ুন: বাড়িতেই বেড়ে উঠতে পারে এই ভেষজ গাছগুলো, রইল ‘কিচেন গার্ডেন’ যত্নের টিপস]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের