সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম না করে ফের একবার পাকিস্তানকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শুক্রবার অল ইন্ডিয়া ক্রিশ্চিয়ান কাউন্সিল (এআইসিসি) সম্মেলনে যোগ দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, কয়েকটি রাষ্ট্র সন্ত্রাসকে তাদের নীতি হিসাবে গ্রহণ করেছে৷ তাদের একঘরে করতে হবে৷” পাকিস্তানের নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, কোনও বিষয়ে দুই দেশের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার সমাধান বন্দুকের নলের মুখে মিলতে পারে না৷
সম্প্রতি উরি হামলা ও তার পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে৷ এই অবস্থায় ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য সেজে উঠেছে গোয়া৷ ব্রিকসের পাঁচ সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক জোরদার করাই ব্রিকসের লক্ষ্য৷ কিন্তু উরি হামলা ও তার পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গোয়ার ব্রিকস শীর্ষ সম্মেলনে এবার সন্ত্রাসবাদের ইস্যুই সিংহভাগ দখল করবে বলে মত অভিজ্ঞ মহলের৷
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার
-
স্লোভেনিয়ার ভারতীয় দূতাবাসে হামলা! নিন্দায় সরব নয়াদিল্লি, নেপথ্যে খলিস্তানিরা?
-
সাহালের হ্যাটট্রিকে ডুরান্ডে সিআইএসএফ’কে গোলের মালা মোহনবাগানের, চিন্তা গোল মিসের প্রবণতাও
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের