সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর ধরে পড়ে রয়েছে বাড়িটা৷ আজ পর্যন্ত কেউ সাহস করে উঠতে পারেননি৷ বুকের পাটা ফুলিয়ে দাবি অবশ্য কয়েকজন করেছিলেন৷ কিন্তু, ফল হাতেনাতে পেয়েছেন তাঁরা৷ আজও পরিত্যক্ত চেন্নাইয়ের বাল্মীকি নগরের অ্যাপার্টমেন্ট নম্বর F-2৷
কিন্তু কী এমন হয়েছিল ১০ বছর আগে? লোকে বলে, এক দশক আগে আত্মহত্যা করেছিল বাড়িওয়ালার মেয়ে৷ তারই আত্মা আজ পর্যন্ত রয়েছে ওই বাড়িতে৷ দিনের আলো পড়তেই নাকি অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় বাড়িতে৷ কখনও জোরে কেউ দরজা পেটাতে থাকে, কখনও মাঝরাতে হঠাৎ করে কেউ চিৎকার করে ওঠে, কখনও বা কারও ফোঁপানোর শব্দ ভেসে আসে৷
এমনকী অভিশপ্ত ওই বাড়ির পাশ দিয়ে গেলে রহস্যজনকভাবে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না৷ আর এটা সবার ক্ষেত্রেই হয়৷ দিনের বেলা যদিও বা কেউ কেউ প্রয়োজনে ওই বাড়ির পাশ দিয়ে যান, সন্ধে নামার পর কেউ ছায়াও মাড়ান না৷ থাকে শুধু একজনই!
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন