Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

OMG! চুরির পর গৃহস্থকে চিঠিতে এ কী লিখে গেল চোর?

জানলে অবাক হবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৯:১০

options
link
OMG! চুরির পর গৃহস্থকে চিঠিতে এ কী লিখে গেল চোর? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত কাছের কোনও মানুষের মঙ্গল প্রার্থনা করতেই আমরা বলে থাকি, ‘ভগবান তোমার মঙ্গল করুক।’ কিন্তু কখনও চোরকে বলতে শুনেছেন ‘ভগবান আপনার মঙ্গল করুক’ কিংবা ‘আপনার যেন আরও টাকা-পয়সা হয়।’ শুনতে হাস্যকর মনে হলেও এমনটাই ঘটেছে হায়দরাবাদে। যেখানে প্রথমে ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি করে চোর, তারপর তাঁকেই ফের আশীর্বাদ করে চিঠি লিখে পগার পার হয়েছে চোর।

[ঘুমের মধ্যে স্ত্রীকে ধর্ষণ করে তা ভিডিও করতেন স্বামী, তারপর…]

ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার নিজামাবাদ জেলার নানদিভাদা এলাকায়। সম্প্রতি সুরাকুটলা ভাস্কর নামে ওই ব্যবসায়ীর বাবা মারা গিয়েছিলেন। তাঁর শেষকৃত্য ও শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সম্পন্ন করতেই গত বুধবার সপরিবারে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ভাস্কর। সেই সুযোগে গত বৃহস্পতিবার ভাস্করের বাড়ি থেকে সোনা ও নগদ মিলিয়ে মোট ৮৫,০০০ টাকা লুঠ করে চোর। এখানেই শেষ নয়, এরপরই বাড়ির মালিকের উদ্দেশে চোর লিখে রেখে যায়, ‘আমরা আপনার বাড়ি থেকে সোনা ও নগদ টাকা চুরি করলাম। এই ঘটনার জন্য দুঃখ পাবেন না। ভগবান আপনাকে আরও টাকা-পয়সা দেবে। দেখতে থাকুন।’ চিঠিটি দেখার পরই অনুমান করা হচ্ছে, একজন নয় এই কাজটির পিছনে একাধিক লোকের হাত রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাক রাজনীতির মূলস্রোতে আসতে চলেছে জঙ্গি হাফিজ সইদ!]

এদিকে, বৃহস্পতিবার বাড়ি ফিরেই ভাস্কর দেখেন, ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। মূল্যবান জিনিসগুলির কোনও হদিশ নেই। তারপরেই চোরের রেখে দেওয়া বার্তাটি দেখতে পান। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। ভারতীয় দণ্ডবিধি ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে জি বেঙ্কাটাইয়া নামে এক পুলিশ আধিকারিক বলেন, ‘চোরেরা মোট আট তোলা সোনা এবং নগদ টাকা নিয়ে গিয়েছে। যাঁর মোট পরিমাণ ৮৫,০০০ টাকা। প্রধান দরজার লক ভেঙেই ওরা বাড়িতে ঢুকেছিল। দামী জিনিসপত্র সোনা-দানা, টাকা-পয়সা সব উধাও। ভাঙা হয়েছে আলমারিও। হাতসাফাই করা হয়েছে সেখানেও।’ আপাতত চোরেদের খোঁজে চলছে তল্লাশি।

[পোকা মারতে গিয়ে বিল্ডিংয়েই আগুন, নষ্ট লক্ষ লক্ষ টাকার সম্পত্তি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.