সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাকাতি করতে এসে বৃদ্ধাকে দেখে মায়া হল ডাকাতদের৷ নোট বাতিলের সময় খুচরো সমস্যায় ভুগতে পারেন বৃদ্ধা৷ তাই টাকা আর গয়না লুঠ করলেও বৃদ্ধাকে তারা গিয়ে গেল ১০০ টাকার নোট৷ দিল্লির এই চার ডাকাতকে মানবিকতার জন্য কোনও পুরস্কার দেওয়া হবে কি?
ডাকাতির ঘটনায় এবং ডাকাতের এমন আচরণের কারণে এখনও রীতিমতো চমকে রয়েছেন বৃদ্ধা৷ ৭৮ বছরের সন্তোষ চান্নানের বাড়িতে ডাকাতি করতে আসে চার ডাকাত৷ বৃদ্ধার সামনে ছুরি রেখে তাঁর বাড়ি থেকে টাকা এবং ২ লক্ষ টাকার গয়না ডাকাতি করে ডাকাতের দল৷
বাড়ি থেকে ডাকাতরা সর্বস্ব লুঠ করে নিয়ে যাচ্ছে দেখে অপারগ বৃদ্ধা ডাকাতদের একটা ২০০০ টাকার নোট রেখে যাওয়ার আর্জি জানান৷ নোট বাতিলের সময়ে সংসার চালানো কঠিন হয়ে যাবে বৃদ্ধার, তা বুঝতে পেরে এক ডাকাত নিজের ট্যাঁক থেকে ১০০ টাকা সন্তোষের হাতে ধরিয়ে সেখান থেকে চম্পট দেয়৷ ডাকাতদের বিরুদ্ধে দিল্লির চিত্তরঞ্জন পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ