সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের কবলে পড়েছিল তিরুঅনন্তপুরম বিমানবন্দরের ওয়েবসাইট৷ এতদিনে সামনে এল সেই তথ্য৷ ঘটনাটি ঘটেছিল গত বুধবার৷ বিমানবন্দরের অফিশিয়াল ওয়েবসাইট www.trivandrumairport.com –এ প্রবেশ করলেই দেখাচ্ছিল এই মেসেজটি৷

প্রায় আধ ঘণ্টা ধরে এই মেসেজই দেখাচ্ছিল ওয়েবসাইটটিতে৷ যার উপরে কাশ্মীরি চিতা নামে এক সংস্থার কথা উল্লেখ করা হয়৷ আর নিচে ‘পাক সাইবার অ্যাটাকার্স’ নামে একটি দলের নাম দেওয়া ছিল৷ আধ ঘণ্টা পরেই অবশ্য হ্যাকার্সদের কবল থেকে ওয়েবসাইট উদ্ধার করতে সক্ষম হয় বিমানের সাইবার নিরাপত্তা বাহিনী৷
উল্লেখ্য, চলতি বছরের প্রথমের দিকেই ছত্তিশগড়ের রায়পুরের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ওয়েবসাইটও হ্যাক করেছিল এই একই দল৷ বারবার এইভাবে সরকারি ওয়েবসাইট হ্যাকের ঘটনা মোটেও হালকা চালে নিচ্ছেন না সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা৷ পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে ধুন্ধুমার, একমঞ্চে সজল-কুণাল-মদন!
-
প্রথম থেকে দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস, পাঠ্যক্রমে বদল আনতে তৎপর সিলেবাস কমিটি
-
শ্যালিকার কন্যাকে ‘ধর্ষণ’, প্রতিবাদে স্ত্রীকে খুন! যাবজ্জীবন সাজা শোনাল বসিরহাট আদালত
-
‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর
-
হাতে আর ৯ ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কী অঙ্ক গিল-গম্ভীরের টিম ইন্ডিয়ার?