Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে চমক ছ’বছরের খুদের

এর জন্য কড়া প্রশিক্ষণ নিতে হয়েছে মহারাষ্ট্রের অদ্ভেতকে৷ রোজ ১০০ তলা উঠতে হত তাকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৬, ১৮:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৬, ১৮:৩৯

options
link
এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে চমক ছ’বছরের খুদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি ছেলে৷ সেই যে জেদ ধরেছিল, করেই ছাড়ল৷ ঠিক মায়ের সঙ্গে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেল মহারাষ্ট্রের অদ্ভেত ভর্তিয়া (৬)৷

অদ্ভেতের মা পায়েল নিজেও একজন পর্বতারোহী৷ প্রথমে ভেবেছিলেন একাই যাবেন পৃথিবীর উচ্চতম শিখরে৷ কিন্তু মায়ের যাওয়ার কথা শুনে ছেলেও বায়না জুড়ে দেয়৷ তাকেও নিয়ে যেতে হবে৷ ছয় বছর ১০ মাসের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কড়া শর্ত রেখেছিলেন মা৷ রোজ ১০০ তলায় ওঠানামা করতে হবে৷ যদি পারে, তবেই নিয়ে যাবেন৷

Advertisement

ছোট্ট ছেলেটাও নাছোড়বান্দা, শর্ত পূরণ করেই মার সঙ্গে বেরিয়ে পড়ল৷ ১৩ দিনের এই অভিযান শুরু হয়েছিল গত মাসে৷ ১৭,৫৯৩ ফুট উঁচু এভারেস্ট বেস্ট ক্যাম্পে অদ্ভেত পৌঁছয় নভেম্বরের ৩ তারিখে৷ তবে অদ্ভেত বেস ক্যাম্পে যাওয়া সবচেয়ে কমবয়সী অভিযাত্রী নয়৷ এই রেকর্ড হর্ষিত সৌমিত্রর দখলে৷ মাত্র ৫ বছর বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছিল দিল্লির হর্ষিত৷

অভিযানের বাকি পথ আরও কঠিন৷ তাই সেই পথ জয় ভবিষ্যতের জন্যই তুলে রাখছে অদ্ভেত৷ এরপর মাউন্ট কিলিমাঞ্জারোতে উঠতে চায় সে৷ তারপরের গন্তব্য ইউরোপের মাউন্ট এলব্রুস৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.