সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক বিষয়ে মা-বাবার সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত। শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে ভারী বস্তু দিয়ে আঘাত করে মাথা থেঁতলে মা ও বাবাকে খুনই করে বসলেন বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা যুবক। ঘটনার পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে পলাতক হন তিনি। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত সন্ধান মেলেনি অভিযুক্ত যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে বেঙ্গালুরু শহরের কোডিগেহাল্লি এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শরৎ (২৭)। সোমবার সে খুন করে বাবা ভাষ্কর (৬১) এবং মা শান্তাকে (৬০)। পুলিশ জানিয়েছে দম্পতির দুই সন্তান। বড় ছেলে সাজিথ কাছেই ডিন্ডলু এলাকায় আলাদা থাকতেন। ছোট ছেলের সঙ্গে থাকতেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা-মা। প্রতিবেশীদের বক্তব্য, ছেলের সঙ্গে দম্পতির নিত্য অশান্তি লেগে থাকত। এর ফলেই হত্যার কাণ্ডের দিন সাহাহ্যের জন্য দম্পতি চিৎকার করলেও প্রতিবেশীরা ঝগড়া হচ্ছে ভেবে আমল দেননি।
[আরও পড়ুন: বিরোধী জোটের INDIA নাম চাননি নীতীশ! কেন আপত্তি?]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’