সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় কোনও ছাত্রী ৮৬ শতাংশ নম্বর পেলে বাবা-মায়ের খুশির অন্ত থাকে না৷ কিন্তু কেজল পাণ্ডের বাবা-মার চোখে শুধুই জল৷ মেয়ে জানতেই পারল না সে সিবিএসই পরীক্ষায় এত ভাল ফল করেছে৷ কারণ ফল বেরোনোর মাস খানেক আগেই পথ দূর্ঘটনায় প্রাণ হারাল সে৷
মেয়ে নেই৷ ব্যাপারটা যেন এখনও মেনে নিতে পারছেন না বাবা-মা৷ ভাই এখনও বিশ্বাস করে দিদি তাকে ছেড়ে চলে যায়নি৷ মেয়েকে চিরকালের মতো হারিয়েও তাকে অন্যভাবে বাঁচিয়ে রাখলেন কেজলের বাবা-মা৷ মৃত্যুর পরও তিনজনের জীবন দান করল ১৬ বছরের কেজল৷ তার দু’টি কিডনি ও যকৃৎ দান করেছেন তাঁরা৷ যার মধ্যে রয়েছে মুমব্রার ১৪ বছরের এক বাচ্চাও৷
গত মাসে মোটরবাইকে করে মাকে নিয়ে বেরিয়েছিল কেজল৷ হঠাৎ পাশের একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে বাইকে৷ রাস্তায় ছিটকে পড়ে যায় কেজল৷ চিকিৎসকরা জানান, মাথায় গুরুতর আঘাত লাগার ফলেই মৃত্যু হয়েছে তার৷ জন্মদিনের ঠিক ১০ দিন আগেই এক ঝটকায় সব শেষ হয়ে গেল৷ থানের বাসিন্দা কেজলের বাবা শ্যামাকান্ত পাণ্ডের চোখের কোণে জল৷ বললেন, “ও আর নেই বিশ্বাসই হচ্ছে না৷ কিডনি আর যকৃৎ দানের মধ্যে দিয়েই ও বেঁচে থাকবে৷ ওর রেজাল্ট দেখার মতো মনের অবস্থা আর নেই৷ কমার্স নিয়ে পড়ে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চেয়েছিল৷ ও যেটা বলত সেটাই করত৷ আমায় বলেছিল, জীবনে সফল হবে৷ পড়াশুনা করে একটা কোম্পানির প্রধান হয়ে উঠবে৷ যদিও এসব কথার আর এখন কোনও দাম নেই৷”
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির