সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ রাজনৈতিক লাভের জন্য তাঁর নাম ব্যবহার করেছেন। ফ্যানদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত ।
[ চর্মরোগ নেই, প্রমাণ দিতে বিয়ের আসরেই নগ্ন কনে ]
প্রায় আট বছর পর সোমবার ফ্যানদের দেখা করলেন রজনীকান্ত। ২০০৯ সালে ‘শিবাজি’ হিট করার পর শেষবার ফ্যানদের সামনে এসেছিলেন তিনি। এদিন আবার ফিরে আসে সেই পুরনো ছবি। ফ্যানদের সামনে রজনীকান্ত স্বীকার করে নেন, ১৯৯৬ সালে তামিলনাড়ুতে ডিএমকে-তামিল মানিলা কংগ্রেসের জোটকে সমর্থন করে ভুল করেছিলেন। তবে এবার কী তিনি নিজেই রাজনীতিতে যোগ দেবেন? রজনীকান্ত বলেন, বেশ কয়েকজন ভক্ত তাঁকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাজনীতিতে যোগ দেওয়াকে তিনি খারাপ চোখেও দেখেন না। কিন্তু, রাজনীতি করে টাকা রোজগার করাটা খারাপ। রজনী বলেন, তিনি যদি কোনওদিন রাজনীতিতে যোগ দেন, তাহলে যাঁরা রাজনীতি করে টাকা রোজগার করছেন, তাঁদের বরদাস্ত করবেন না।
[ জম্মু ও কাশ্মীরে লস্কর জঙ্গিদের সাইবার সেলের পর্দা ফাঁস ]
দক্ষিণের ফিল্মস্টারদের রাজনীতিতে যোগ দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। তামিলনাড়ুতে এমজি রামাচন্দ্রণ, জয়ললিতা হোন কিংবা অন্ধ্রপ্রদেশের এনটি রামা রাও, দক্ষিণে রাজনীতিতে আসা ফিল্মস্টারদের তালিকাটা বেশ দীর্ঘ। এবার সেই তালিকাতে কী নাম লেখাতে চলেছে রজনীকান্ত? এই নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরেই। সেই জল্পনা তুঙ্গে ওঠে ২০১৪ সালে, যখন চেন্নাইয়ে লোকসভা ভোটের প্রচারে গিয়ে রজনীকান্তের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।
সর্বশেষ খবর
-
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যালের পাঁচ জনকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর
-
মাঝরাতে টলমল পায়ে শৌচালয়ে! গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন অনুভূতি? জানালেন হবু মা দীপিকা
-
মেডিক্যাল ভিসায় কলকাতায় এসে চোরাই মোবাইল পাচারের নেটওয়ার্ক, গোয়েন্দা জালে বাংলাদেশের ‘ডলার’
-
ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নির্যাতিতা ও ‘নির্দোষ’ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর
-
সপ্তাহান্তে আরও বাড়বে দুর্যোগ নাকি বঙ্গে কমবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস