সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের মতো কঠিন প্রশ্ন তুলে দিচ্ছে আধুনিক মানুষের মোবাইল আসক্তি।যার জেরে মর্মান্তিক ঘটনার সাক্ষী হল এবার বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। বাবা-মা মোবাইল ঘাঁটতে বারণ করায় অভিমানে সাত তলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হল এক কিশোরী। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত শুক্রবারের, মুম্বইয়ের মলাডের মালবণী এলাকার। মা-বাবার উপরে রাগ করে সাত তলা ঝাঁপ দেয় ১৫ বছরের ওই কিশোরী। পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, কিশোরী সারাক্ষণ মোবাইল ফোনে মেতে থাকত, এই নিয়ে মা-বাবা বকাবকি করতেন। ফোন ছেড়ে পড়াশোনায় মন দিতে বলতেন। যদিও কিশোরী ঘুরেফিরে নিজের মতো চলত। এদিনও একই ঘটনা ঘটে। কিন্তু বচসার পর মেয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নেন মা-বাবা। এরপরই অভিমানে সে বাড়ির সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
[আরও পড়ুন: আর জাতীয় দল নয় তৃণমূল, কী কী সুযোগ হারাল বাংলার শাসকদল?]
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুই মোবাইল আসক্তি এবং বকাঝকার কারণেই আত্মহত্যা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ আধিকারিকরা জানয়েছেন, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হলেই মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
[আরও পড়ুন: তামিলনাড়ুতে রাজ্য-রাজভবন দ্বন্দ্ব তুঙ্গে, রাজ্যপালের বিরুদ্ধে ফের প্রস্তাব পাস বিধানসভায়]
সর্বশেষ খবর
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইউকসম প্রধান সড়ক
-
‘নকল বেবি বাম্প, সব ভুয়ো’, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে সন্দেহ! মোক্ষম জবাব ‘মস্তানি’র
-
দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে নয়া উদ্যোগ, ১০ হাজার প্রবীণকে নিয়ে ‘দুর্গা টুর’ করবে আদানিরা
-
এবার আমেরিকাতেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! বাংলায় মাসে ৩ হাজার, মার্কিনিরা পাবেন কত করে?
-
হাইওয়ের কাজে বারবার ঢিলেমি, উদ্বোধনে যেতে ‘অস্বীকার’ গড়করির, বললেন, ‘লজ্জা লাগছে’