সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল৷ জীবনের প্রাথমিক শিক্ষা এখান থেকেই শুরু হয়৷ শুরু হয় ভাল-মন্দ চেনার জ্ঞান৷ কিন্তু গোড়াতেই যদি গলদ থাকে তাহলে ভবিষ্যতের কী হবে? এই প্রশ্ন তুলতে বাধ্য করল শিশুদের পাঠবইয়ের এই ছবি৷ যাতে ত্বকের রং বিশেষে ভাল-মন্দের বিচার করতে শেখানো হচ্ছে শিশুমনকে৷
কোথায়-কেন-কীভাবে শিশুদের পাঠ্যবইয়ে এই বর্ণবিদ্বেষের উদহরণ তুলে ধরা হয়েছে৷ সেই খোঁজ মেলেনি৷ তবে ছবিতে বিভেদের চিত্র পরিস্কার৷ শুধু পাঠ্যবই কেন, বাড়তে থাকা ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে বার বার উঠে এসেছে বর্ণবিদ্বেষের বার্তা৷
কিন্তু, বর্ণের নিরিখে শিশুদের পাঠ্যবইয়ে ভাল-মন্দের এই বিচার সভ্য সমাজকে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল৷
সর্বশেষ খবর
-
অবসরের পর সব সাংবাদিক পাবেন পেনশন, পুজোর ‘বোনাস’ ৩ হাজার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ পাকিস্তানকে ‘দ্বিচারিতা’ তোপ! শাহবাজের সামনেই ঝাঁজালো বক্তৃতা মোদির
-
কালি লাগিয়ে চোটের নাটক! পাকিস্তানের নাক কাটলেন ইমাম, মাঝ সিরিজে দেশে ফেরত কোচ-প্লেয়াররা
-
কর্মী-সমর্থকদের ঘেরাটোপে থানায় হাজিরা অভিষেকের, ক্যামাক স্ট্রিট কাণ্ডের তলবে সাড়া
-
নেপালের বন্যায় ভেসে গিয়েছে বাসস্থান, নিখোঁজ প্রভু! ধ্বংসস্তূপে ঠায় অপেক্ষা কুকুরের
