সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সাপের ছুঁচো গেলার দশা৷ শোনা যায়, সাপ যদি কখনও ছুঁচো খেয়ে ফেলে, তাহলে নাকি সে ছুঁচোটি না পারে মুখ থেকে বের করে দিতে, না পারে গিলে নিতে৷ অনেকটা সেরকমই দশা হয়েছিল প্রায় ১৫ ফুট লম্বা একটি পাইথনেরও৷ ক্ষিদের জ্বালায় একটি আস্ত ছাগলকে গিলে ফেলেছিল সে৷ তারপর পেট ফুলে-ফেঁপে একসা কাণ্ড৷ চলাফেরাই করতে পারছিল না পাইথনটি৷ শেষপর্যন্ত গ্রামবাসীরাই পাইথনটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন৷ ঘটনাটি ঘটেছে অসমে৷ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে৷
অসমের জঙ্গল লাগোয়া একটি ছোট্ট গ্রাম বাইহাটা চারিআলি৷ সেই জঙ্গল থেকে বেরিয়ে কখন যে গ্রামে ঢুকে পড়েছিল ১৫ ফুট লম্বা পাইথনটি, তা টেরই পাননি গ্রামবাসীরা৷ গ্রামে ঢুকে ক্ষিদের জ্বালায় আস্ত একটি ছাগল খেলে ফেলে সাপটি৷ ভিডিওয় দেখা গিয়েছে, পেট ফুলে ঢোল, মাঠের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে পাইথনটি৷ নড়াচড়া ক্ষমতাও নেই৷ পাইথনটিকে দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা এবং সেটি দড়ি দিয়ে বাঁধা হচ্ছে৷ জানা গিয়েছে, পাইথনটিকে দড়ি দিয়ে টানতে টানতে বন দপ্তরের অফিসে নিয়ে যান গ্রামবাসীরা৷ আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই সরব হয়েছেন পশুপ্রেমীরা৷ তাঁদের অভিযোগ, অসুস্থ পাইথনটির সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার