সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলোতেই শিবমন্দিরে ঢুকে তাণ্ডব চালাল এক যুবক৷ ভাঙচুর করল গোটা মন্দির চত্বরে৷ শিবলিঙ্গে মারল লাথি৷ ঘটনাটি ঘটেছে জম্মুর রূপনগরে বিখ্যাত আপশম্ভু মন্দিরে৷ মন্দিরের সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এই চাঞ্চল্যকর ছবি৷ যা দেখলে আপনারও গা শিউরে উঠবে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুটেজে তাণ্ডব চালানো ব্যাক্তির নাম ইয়াসির আলফাজ৷ জম্মুর ডোডা জেলার শিব গ্রামে তার বাড়ি৷ ইয়াসির মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছে জম্মু পুলিশ৷
কিন্তু, আপশম্ভু মন্দিরের এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় উঠেছে গোটা এলাকায়৷ বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রবল ভাঙচুর করেছে৷ একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশকে লক্ষ্য করে ইঁটও ছোড়া হয়েছে৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে৷ গোটা এলাকার পরিস্থিতি এখনও থমথমে৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য মনোবিদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?