সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাক বাহিনী৷ সেই সঙ্গে চলছে চরম বর্বরতা৷ কিছুদিন আগেই এক ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছিল পাক সেনারা৷ তা নিয়ে ঝড় উঠেছিল নিন্দার৷ ফের একই বর্বরতা দেখাল পাক বাহিনী৷ জম্মু-কাশ্মীরের মাচাল সেক্টরে এক ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করল পাক সেনাবাহিনী৷
এদিন মাচাল সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক বাহিনী৷ আক্রমণে নিহত হন তিন জওয়ান৷ সেই সঙ্গে এক জওয়ানের অঙ্গচ্ছেদ করে পাক বাহিনী৷ এই হামলার বদলা নেওয়া হবে বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছে ভারতীয় সেনা৷ এদিন সকালেই বান্দিপোরায় নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয় জঙ্গিরা৷ জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয় নয়া ২০০০ টাকার নোট৷
গতমাসেই মণদীপ সিং নামে এক জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পাক বাহিনী৷ কাপুরুষোচিত হামলার নিন্দা করা হয় সব মহল থেকেই৷ কিন্তু তারপরেও একই ঘটনা ঘটল৷ এই হামলার প্রত্যাঘাত যে কঠোর হবে এদিন তাও জানিয়ে রাখল ভারতীয় সেনাবাহিনী৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের