সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলি করে হত্যা করা হল ‘মানুষখেকো’ আভনিকে৷ শুক্রবার গভীররাতে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জঙ্গলের ভিতরে ওই বাঘিনীকে গুলি করে মেরে ফেলা হয়৷ হায়দরাবাদের শার্প শুটার নবাব শাফাত আলি খানের ছেলে আজগরের গুলিতে প্রাণ গেল এই বাঘিনীর৷
বাঘিনী আভনি-র ভয়ে তটস্থ হয়ে থাকত মহারাষ্ট্রের ইয়াভাতমাল জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা৷ তাঁদের দাবি, ‘মানুষখেকো’ ছিল আভনি৷ এখনও পর্যন্ত সে নাকি ১৪ জনকে মেরে ফেলেছিল৷ তাই টি১-কে ধরতে রীতিমতো মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল৷ দেশের উচ্চপদস্থ বনাধিকারিক থেকে শুরু করে প্রায় ২০০ জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল৷ ৬০টি ট্র্যাপ ক্যামেরা, ড্রোন, স্নিফার ডগ এবং হ্যাং গ্লাইডারও ছিল তাঁদের কাছে৷ এছাড়াও আভনির খোঁজে বন দপ্তরকে সাহায্য করেছিলেন গল্ফার ও ডগ ট্রেনার জ্যোতি রণধাওয়া৷ বছরখানেক ধরেই আভনিকে খোঁজার চেষ্টা করা হচ্ছিল৷
[‘না’ বলার অধিকার আছে যৌন কর্মীদেরও, জানাল সুপ্রিম কোর্ট]
অবশেষে শুক্রবার রাত ১১টা নাগাদ হায়দরাবাদের শার্প শুটার নবাব শাফাত আলি খানের ছেলে আজগরের গুলিতে প্রাণ গেল এই বাঘিনীর৷ পাঁচবছর বয়সী ওই বাঘিনীর দুটি শাবকও রয়েছে৷ সূত্রের খবর, সেই সময় তাঁদের সঙ্গে বনদপ্তরের কোনও পশু চিকিৎসক ছিলেন না৷
#Maharashtra: Locals in Yavatmal celebrate after ‘man-eater’ tigress Avni (T1) was killed in last night. She had allegedly killed 14 people. pic.twitter.com/wxN0yvT0Xw
— ANI (@ANI) November 3, 2018
[নির্মল হওয়ার দৌড়ে শূন্য পেল মোদির দত্তক নেওয়া গ্রাম]
এই ঘটনায় বন দপ্তর তাদের নিজস্ব নিয়ম ভেঙেছে বলেই মনে করা হচ্ছে৷ হাই কোর্ট এমনকী সুপ্রিম কোর্টেরও নিয়ম ভেঙেছেন বনকর্মীরা৷ নিয়ম অনুযায়ী, প্রথমে ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘ ঘুম পাড়ানো বাধ্যতামূলক৷ কিন্তু এক্ষেত্রে আভনিকে প্রথমে ঘুমপাড়ানি গুলি দিয়ে বশে আনার চেষ্টা না করেই কেনও সরাসরি হত্যা করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ আভনিকে ধরার জন্য কেন করসো কুকুরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, ওই বিষয়টি প্রশ্নচিহ্নের মুখে৷ নাগপুরের গোরেওয়াড়া রেসকিউ সেন্টারে আপাতত আভনির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন