সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগে সোমবারই ইডির দফতর থেকে ডাক পেয়েছেন শিল্পপতি অনিল আম্বানি। আর এবার তাঁর স্ত্রী এবং একদা বলিউড অভিনেত্রী টিনা আম্বানিকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি।
সোমবার সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেন অনিল আম্বানি। দীর্ঘক্ষণ জেরার পরে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফেমার আওতায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিদেশি মুদ্রা ব্যবহার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠলেই এই আইন প্রয়োগ করা হয়। সূত্রের খবর, আম্বানির সংস্থায় বিনিয়োগের সময়ে ফেমার ধারা লঙ্ঘন করা হয়েছে বলেই অভিযোগ।
[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]
তবে ঠিক কী কী অভিযোগ রয়েছে, কোন ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে-সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি। ইডি বা আম্বানি- কোনও তরফেই তলব নিয়ে মুখ খোলা হয়নি। প্রসঙ্গত, আয়ের হিসাব নিয়ে কয়েকদিন আগেই বিপাকে পড়েছিলেন বিখ্যাত শিল্পপতি। ৪২০ কোটি টাকার বিনিয়োগে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে বম্বে হাই কোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন অনিল আম্বানি।
অন্যদিকে, এর আগে ২০২০ সালেও ইডির জেরার মুখে পড়েছিলেন তিনি। ইয়েস ব্যাংকের তহবিল তছরুপ মামলায় জড়িয়েছিল অনিল আম্বানির নাম। জেরা করা হলেও অবশ্য শাস্তি পেতে হয়নি বিশিষ্ট শিল্পপতিকে। গ্রেপ্তার করা হয়েছিল ইয়েস ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতাকে।
[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]
সর্বশেষ খবর
-
সুরক্ষা চেয়ে হাই কোর্টে মিমি, জ্যোতিষী তনয় শাস্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে নয়া মোড়
-
সন্ন্যাসীদের শরীরচর্চা, ভক্ত সমাগমে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত যোগ দিবস
-
মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব? ট্রাইওন্ডা পেয়েই শুরু গবেষণা
-
‘নেইমার ওয়ার্ক ফ্রম হোম করছে’, ব্রাজিল প্রেসিডেন্টের চরম কটাক্ষ, উঠল হাসির রোল!
-
এশীয় সূর্যের তেজে ম্লান আফ্রিকা, তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় জাপানের