সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বিধায়ক কথা বলতে চান। অন্যজন বাধা দিলে বলে উঠতে পারেন না। যে কোনও বিধানসভার ক্ষেত্রেই এ খুব চেনা ছবি। তবে আগরতলা বিধানসভা সাক্ষী থাকল একেবারে নজিরবিহীন ঘটনার। বক্তব্য পেশ করতে চেয়ে বাধা পেয়ে অধ্যক্ষের সামনে থাকা দণ্ড নিয়ে দৌড় দিলেন তৃণমূল বিধায়ক সুদীপ রায়বর্মন।
জানা যাচ্ছে, জিরো আওয়ারে কোনও আগাম নোটিস ছাড়াই ওই বিধায়ক একটি ইস্যুতে বলতে চেয়েছিলেন। তাতে বাধা দেন বিরোধীরা। আর এতেই তাল কাটে। স্পিকারের পোডিয়ামের কাছে স্লোগান দেওয়ার সময় আচমকাই স্পিকারের সামনে থাকা দণ্ডটি তুলে নিয়ে দৌড় দেন তিনি। তাঁর পিছু পিছু দৌড়তে থাকেন মার্শাল। প্রায় আধ মিনিট যেন চলে ধরাধরি খেলা। অতঃপর অধ্যক্ষের দণ্ড সঠিক জায়গায় ফেরত যায়।
ঘটনায় ক্ষুব্ধ স্পিকার রামেন্দ্র চন্দ্র দেবনাথ। জানিয়েছেন, বিধায়কের এমন কাজ করা মোটেও উচিত হনি। এ কাজ পুরোপুরি অসংবিধানিক।
#WATCH: TMC MLA snatches Speaker’s mace in Tripura Assembly (Agartala) (19.12.16) pic.twitter.com/a4Am80GLD6
— ANI (@ANI_news) December 20, 2016
সর্বশেষ খবর
-
সাহারানপুরে বেআইনি মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন, ‘ইনশাআল্লাহ জবাব দেব’, হুঁশিয়ারি ওয়েইসির
-
প্রতীক্ষার অবসান, ভারতের বাজারে পা ৪৪৩ সিসির রয়্যাল এনফিল্ডের, জেনে নিন দাম, ফিচার
-
যুদ্ধের আবহে বিদেশি মুদ্রার সংকট! ত্রাতা হয়ে রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ার ভরালেন প্রবাসী ভারতীয়রা
-
দু’টাকায় পুজোর জামা, ১০ টাকার ডিটারজেন্ট ফ্রি! দুস্থ খুদেদের মুখে হাসি ফোটাচ্ছেন বীরভূমের মাস্টারমশাই
-
মিনিমালই নয়া ট্রেন্ড, পঞ্চমী-ষষ্ঠীতে একরঙা কুর্তির সঙ্গে নজর কাড়বে এই ৪ ধরনের ওড়না