স্টাফ রিপোর্টার: রেলের টিকিট কাটতে গেলে এবার সোয়াইপ মেশিনে কার্ড ঘষতে হবে৷ সোমবার থেকেই পূর্ব রেলের রিজার্ভেশন ও আনরিজার্ভ কাউন্টারগুলিতে এই ব্যবস্থা চালু হতে চলেছে৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্রনাথ মহপাত্র জানান, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্রথমে চালু হবে, পরে অন্যত্রও চালু হয়ে যাবে৷ পাশাপাশি টাকার মাধ্যমেও টিকিট কেনার পদ্ধতি বজায় থাকছে৷ সোমবারই চালু না হলেও দক্ষিণ-পূর্ব রেলের কাউন্টারগুলিতেও এই ব্যবস্থা দিন কয়েকের মধ্যেই চালু হয়ে যাবে৷ তবে মেট্রো রেলে এই মুহূর্তে এই ব্যবস্থা চালু হওয়ার কোনও খবর নেই৷
রেল এই ব্যবস্থা চালুর জন্য এসবিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে তারা জানিয়েছে৷ এসবিআই-এর জনসংযোগ আধিকারিক মোহন মিত্র জানিয়েছেন, যে কোনও ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড সোয়াইপ করে রেলের টিকিট কাটা যাবে৷ সোমবার থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা বলা হলেও শনিবার পর্যন্ত কোনও কাউন্টারেই পৌঁছয়নি পিওএস মেশিন৷ ফলে তা ব্যবহারের নিয়ম জানেন না রেলের বুকিং ও রিজার্ভেশন ক্লার্করা৷ রবিবার পূর্ব রেলের সদর দফতরে এই মেশিন সম্পর্কে ওয়াকিবহাল একটি দল আসছে৷ তাঁরাই রেলকর্মীদের এই মেশিন চালানোর প্রশিক্ষণ দেবেন৷ মেশিন চালানোতে তেমন কোনও দক্ষতার প্রয়োজন নেই৷ একদিনেই তা সড়গড় হয়ে যাবে বলে রেলকর্তাদের ধারণা৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত