সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : সম্মেলনের আয়োজকদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল কর্নাটকের মাইসুরুর কলামন্দিরে। ছিল মাংসের বিভিন্ন পদ। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অমুমান তা গোমাংস ছিল। ফলে পুরো কলামন্দির সংলগ্ন এলাকা ধুয়ে দেওয়া হল গোমূত্র দিয়ে। দিনভর চলল এই কর্মসূচি।

চার্বাক সংস্থা কলা মন্দিরে তিনদিন ধরে সম্মেলন করেছিল। সম্মেলনের শেষ দিন, রবিবার সংস্থার সদস্যের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানেই মাংসের বিভিন্ন পদের আয়োজন ছিল। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, তা গোমাংস। ফলে এলাকা এবং বিশেষত, ওই ভবন পবিত্র করার গুরুদায়িত্ব গিয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর। তারা শুরু করেন গোমূত্র অভিযান।

এই বিতর্ক ছাড়াও তৈরি হয়েছে আরও একটা জটিলতা। মাইসুরুর জেলাশাসক ওই সরকারি ভবনে শুধু সম্মেলনের ছাড়পত্র দিয়েছিলেন। খাওয়া দাওয়ার আয়োজন বিনা অনুমতিতে করা হয়েছে বলে অভিযোগ উঠছে। সম্মেলনের জন্য জমা রাখা ৫০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। মাইসুরুর ডেপুটি কমিশনার রণদীপ ডি জানিয়েছেন কোন মাংস খাওয়া হয়েছিল কলা মন্দিরে, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে। যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে, তা হল ওই সরকারি ভবনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ইস্যুতে একটা নোটিসও দিয়েছে জেলা প্রশাসন। কলামন্দির একাট ঐতিহাসিক স্থান। সেখানে কোনও সম্মেলন চলাকালীন আয়োজক সংস্থা খাবারের ব্যবস্থা করলে, বিশেষ অনুমতি নিতে হয়। কিন্তু চার্বাক সংস্থা এই বিষয়ে কোনও অনুমতি নেয়নি বলে জেলাপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মজার বিষয়, চার্বাক সংস্থার এই সম্মেলন ছিল বর্তমান ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের খাদ্যাভ্যাস নিয়ে। অথচ নিজেদের খাওয়া দাওয়া নিয়েই বিতর্ক তুলে দিল এই সম্মেলন।
সর্বশেষ খবর
-
জোড়া ঘূর্ণাবর্তে বাংলাজুড়ে দুর্যোগ! কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?
-
রামমন্দিরে অনুদান চুরি বিতর্কে অনুপম-অখিলেশ তরজা, কী বললেন অভিনেতা?
-
রাজ্যে কার্যকর ‘গুন্ডাদমন’ আইন, কোন অপরাধে কী শাস্তি হতে পারে?
-
মার্কিন হামলার জবাবে গোটা মধ্যপ্রাচ্যে গোলাবর্ষণ! যে কোনও মূল্যে হরমুজ রক্ষার বার্তা ইরানের
-
‘মেসিকে খুঁজেই পাইনি’, আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ফের বিস্ফোরক জিকো, এগিয়ে রাখলেন রোনাল্ডোকে