সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তাঁর বক্তব্য, “সশস্ত্র বাহিনীকে আমি নির্দেশ দিয়ে রেখেছি মেশিন গান হাতে কাউকে দেখলেই গুলি করতে৷ কারণ, এটা খুবই স্বাভাবিক যে তারা কোনও মহৎ উদ্দেশ্য নিয়ে আসেনি।”
শনিবার ফতোরদা বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে এ কথা বলেন পারিক্কর৷ তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের দৃঢ় পদক্ষেপই সেনাবাহিনীকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার অনুমতি দিয়েছে৷” ১৯৮৬-র বোফর্স কেলেঙ্কারির পর সেনাবাহিনীতে কামানের অভাব প্রকট হয়ে উঠছিল৷ কেন্দ্রীয় সরকার সেই ঘাটতি মেটাতে প্রায় ৩০ বছর পর হাউৎজার-সহ অন্যান্য স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ বায়ুসেনায় সাফল্যের সঙ্গে তেজস স্কোয়াড্রন যুক্ত হয়েছে৷ এর কৃতিত্বও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়েছেন পারিক্কর৷ আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে ২১ নয়, বরং ২৫-২৬টি আসনে জয়লাভ করবে বলেও আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী৷
(নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি!)
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান