হেমন্ত মৈথিল, লখনউ: উদ্বোধন হতে চলেছে গোরখপুর লিংক এক্সপ্রেসওয়ের। ৯১.৩৫ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের এক্সপ্রেসওয়ের উদ্বোধন শুক্রবার। উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটি গোরক্ষপুরের জৈতপুরের NH-27 থেকে শুরু হয়ে আজমগড়ের সালারপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়েছে।
৭২৮৩.২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েটি গোরক্ষপুর, সন্ত কবীর নগর, আম্বেদকর নগর এবং আজমগড়- এই চারটি জেলার উপর দিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, এটি স্থানীয় পরিবহনে বিপ্লব আনবে। যেমন গোরক্ষপুরের দক্ষিণাচলে যেতে সময় এক ঘণ্টা থেকে কমে ২০-২৫ মিনিটে নেমে আসবে। এছাড়াও এটি গোরক্ষপুর থেকে লখনউ, এমনকী দিল্লি পর্যন্ত যাতায়াতের সময় উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দেবে। এর ফলে পরিবহণ ব্যবস্থা আরও দ্রুত ও নিরাপদ হবে। মুখ্যমন্ত্রী নিজে এই এক্সপ্রেসওয়েতে প্রায় ৮৬ কিলোমিটার পথ ভ্রমণ করে এর উদ্বোধন করবেন। এই এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা