সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ‘এক দেশ, এক ভোটে’র (One Nation, One Election) রিপোর্ট জমা দিয়েছে রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) নেতৃত্বাধীন কমিটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কাছে জমা পড়া ওই রিপোর্টটি ১৮ হাজার পাতার। বিরাট ওই রিপোর্টে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য দিক কোনগুলো? আসুন দেখে নেওয়া যাক-
১) একযোগে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সাংবিধানিক এবং আইনি সমস্যাগুলি পরীক্ষা করে, রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি একযোগে নির্বাচনকে কার্যকর করার জন্য একটি বিকল্প সক্ষম কাঠামোর পরামর্শ দিয়েছে।
২) মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগের ফলে শাসন ও নীতি নির্ধারণের প্রয়োগে বাধার মতো পরিস্থিতির মোকাবিলা করা যাবে। তেমনই অর্থনৈতিক বৃদ্ধির উপরে এর বিরূপ প্রভাব পড়াও কমবে।
[আরও পড়ুন: ‘টাকা নেই, ভোটে লড়ব কীভাবে’, বলছেন আয়কর হানায় জেরবার কংগ্রেস সভাপতি]
৩) কমিটির পরামর্শ, প্রথম পদক্ষেপে লোকসভা, বিধানসভার নির্বাচন একসঙ্গে করা হবে। পরে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনও এর সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে সব মিলিয়ে ১০০ দিনের মধ্যে সমস্ত নির্বাচন সম্পন্ন করা যাবে।
৪) অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে, পাঁচ বছরের মেয়াদের বাকি সময়ের জন্য নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
[আরও পড়ুন: রাজ্যপালের মুখেও ‘মোদিজি কি গ্যারান্টি’! ‘বিজেপির লোক’ খোঁচা তৃণমূলের]
৫) পাশাপাশি কমিটির পরামর্শ, একক ভোটার তালিকা ও ভোটার কার্ডের ফলে ত্রিস্তরীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের অধিকার সুরক্ষিত থাকবে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্ব কমিটি গড়েছিল কেন্দ্র। কোবিন্দ ছাড়াও ওই কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভায় বিরোধী দলের প্রাক্তন নেতা গুলাম নবি আজাদ, প্রাক্তন অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং, লোকসভার প্রাক্তন মহাসচিব সুভাষ কাশ্যপ এবং সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার