সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ গোয়ার গালজিবাগ সৈকতে পর্যটনকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ডাক দিল গোয়া কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি(GCZMA)৷
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৈকতের ধারে ‘স্যাক’ বা অস্থায়ী দোকানঘর উচ্ছেদের সুপারিশ করেছে গোয়া কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি৷ পাশাপাশি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ‘অলিভ রিডলি সি টার্টল’ প্রজাতিকে বাঁচাতে সৈকতে মাছ ধরাও বন্ধ করার সুপারিশ করা হয়েছে প্রশাসনের কাছে৷ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে কচ্ছপের ডিম সংরক্ষণের জন্যই এই উদ্যোগ৷ স্থানীয় মানুষ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের কাছে কচ্ছপের ডিম সংরক্ষণের আবেদন জানিয়েছিল৷
ইতিমধ্যেই রাজ্য সরকার গালজিবাগ সৈকতকে ‘সংরক্ষিত এলাকা’ বলে চিহ্নিত করেছে৷ সরকার চায়, ভবিষ্যতে কী করে ওই সৈকতে কচ্ছপের সংখ্যা আরও বাড়ানো যায় তা নিয়ে কর্তৃপক্ষকে ভাবনাচিন্তা করতে বলছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল৷ ওই বিচে স্পিড বোট চালানো-সহ সবরকম ওয়াটার স্পোর্টস নিষিদ্ধ করার সুপারিশ হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘হিন্দুরা সহনশীল’, কৃতীর রাখি বিজ্ঞাপনে বিস্ফোরক সোনু নিগম! বিতর্ক বাড়তেই গায়ক বললেন…
-
চিনের ‘মানচিত্র’, চিনি না এই মানচিত্র
-
আসন পুনর্বিন্যাসে মরিয়া কেন্দ্র! শীঘ্রই ফের বসবে সংসদ অধিবেশন, ইঙ্গিত রিজিজুর
-
কৈলাশে মহাপ্রলয়, হিমালয়ে উষ্ণায়নের প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি! কতটা ঝুঁকিতে বাংলা?
-
আরও দুই ওয়ার্ড বাড়তে পারে কলকাতায়, ৪৫ ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রশ্নের মুখে