Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

অমরনাথ জঙ্গি হানার সঙ্গে যোগ, পুলিশের জালে বিধায়কের গাড়ির চালক

মুখ পুড়ল কাশ্মীরের মেহবুবা মুফতি সরকারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ০৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৭, ০৭:১৯

options
link
অমরনাথ জঙ্গি হানার সঙ্গে যোগ, পুলিশের জালে বিধায়কের গাড়ির চালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে অশান্ত কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার শিকার হন নিরাপরাধ তীর্থযাত্রীরা। জঙ্গিদের এলোপাথারি গুলিতে প্রাণ হারান সাত জন অমরনাথ যাত্রী। আহত হন তিনজন পুলিশকর্মী-সহ ১২ জন। এবার সেই ঘটনায় জড়িত সন্দেহে খোদ রাজ্যের শাসক দল পিডিপি-র এক বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হল। ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

[দক্ষিণ কাশ্মীরের ত্রালে গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, সাত মাস আগে পিডিপি বিধায়ক আয়াজ আহমেদ মীরের নিরাপত্তারক্ষী হিসেবে তৌসিফ আহমেদ নামে ওই পুলিশকর্মীকে নিয়োগ করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। বিধায়কের গাড়ি চালাত সে। কাশ্মীর পুলিশের আইজি মুনির খান জানিয়েছেন, প্রাথমিকভাবে তৌসিফের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের সহযোগিতা করছে তৌসিফ। এই ঘটনায় তৌসিফ ছাড়াও আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে  তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

[সবথেকে লম্বা দাঁতের মালিক, গিনেস বুকে নাম এই ভারতীয় যুবকের]

গত সোমবারের ঘটনা। অমরনাথ দর্শন করে ফেরার পথে অনন্তনাগে পুণ্যার্থীদের একটি বাসে জঙ্গি হামলা হয়। পুলিশ এসকর্টবিহীন বাসটিকে ঘিরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। ঘটনার জেরে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। কাশ্মীরের অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরাও। প্রশ্ন উঠেছে, জঙ্গি হামলার আগাম খবর থাকা সত্ত্বেও কেন অমরনাথ যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? পুলিশ এসকর্ট ছাড়া কীভাবেই বা তীর্থযাত্রীদের নিয়ে বাসটি অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল? ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে জম্মু ও কাশ্মীর সরকার। আর তদন্তে নেমেই শাসকদলের বিধায়কের গাড়ি চালককে আটক করলেন তদন্তকারীরা।

[OMG! মডেলদের পিছন থেকে টেক অফ করল বিমান, তারপর…]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.