সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে লেস-ক্যাশে পরিণত করতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই উদ্যোগকে সফল করার জন্য সরকারকে এক নয়া সুপারিশ দিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)৷ গ্রামাঞ্চলের মানুষও যাতে নগদ লেনদেনের পথে না হেঁটে ক্যাশলেস ইকোনমির দিকে ঝোঁকে, তার জন্য সরকারকে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছে ট্রাই৷
ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, এই ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার জন্য খরচ করা হবে ইউনিভারসাল সার্ভিস ওবলিগেশন ফান্ড থেকে৷ গ্রামাঞ্চলের মানুষকে আরও ডিজিটাল করে তুলতেই এই প্রস্তাব দিচ্ছে ট্রাই৷ গ্রামাঞ্চলে আম আদমি মোবাইলে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে এখনও তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না৷ যার অন্যতম কারণ অবশ্যই খরচ৷ ফলে লেনদেনের জন্য নগদেই ভরসা রাখেন তাঁরা৷ সেই সমস্যা মেটাতেই সরকারের দ্বারস্থ হচ্ছে ট্রাই৷ প্রতি মাসে যদি অন্তত ১০০ এমবি করে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া যায়, সেক্ষেত্রে গ্রামেও ক্যাশলেস ইকোনমি ফলপ্রসু হতে পারে বলে দাবি ট্রাইয়ের৷ তাদের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলিকে টেলিকম বিভাগের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে হবে৷ এখন দেখার সরকার ট্রাইয়ের প্রস্তাবে সম্মতি দেয় কি না৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র