সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক-দু’ঘণ্টা নয়৷ সারা দিন৷ যখন খুশি৷ যতক্ষণ খুশি৷ রিলায়েন্স জিও ইউজারদের কাছে ভয়েস কলের সংজ্ঞাটা বর্তমানে এমনই হয়ে দাঁড়িয়েছে৷ সৌজন্যে টেলিকম সংস্থাটির ফ্রি ভয়েস কল পরিষেবা৷ এমন অভিনব অফারে গ্রাহকরা খুশি হলেও টেলিকম রেগুলেটরি অথরিটির (ট্রাই) বিরাগভাজন হয়েছে রিলায়েন্স৷
ভারতীয় টেলিকম সংস্থাটি জিওর সিম বাজারে আনার আগে ট্রাইকে জানিয়েছিল, ভয়েস কলের ক্ষেত্রে প্রতি মিনিটে ১.২০ টাকা করে কাটবে৷ অর্থাৎ প্রতি সেকেন্ড কথা বলতে জিও গ্রাহকদের খরচ করতে হবে ২ পয়সা৷ কিন্তু বর্তমানে জিও ইউজারদের ভয়েস কলের পিছনে এক পয়সাও খরচ করতে হচ্ছে না৷ অর্থাৎ ট্রাইকে দেওয়া তথ্যের সঙ্গে গ্রাহকদের দেওয়া অফারে পার্থক্য রয়েছে৷ রিলায়েন্সের কাছে এর কারণ জানতে চেয়েছে ট্রাই৷ এ বিষয়ে রিলায়েন্স জিও এক্সিকিউটিভের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাইয়ের আধিকারিক৷ সূত্রের খবর, পুরো বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে৷
নিয়ম অনুযায়ী, কোনও সংস্থার ভয়েস কল অফারের চার্জ ইন্টারকানেক্ট ইউজার চার্জের (আইইউসি) থেকে কম হতে পারে না৷ আইইউসি-র বর্তমান রেট ১৪ পয়সা প্রতি মিনিট৷ রিলায়েন্স কীভাবে ফ্রি কল ট্যারিফ দিচ্ছে এবং কেনই বা ট্রাইকে অন্য তথ্য জানানো হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে৷ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই জিওর ট্যারিফ প্ল্যানের জন্য টাকা কাটবে সংস্থা৷
সর্বশেষ খবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন