সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের ভিতরেই কর্তব্যরত এক নার্সকে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মৃতের নাম সন্ধ্যা চৌধুরি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী সন্ধ্যা ওই হাসপাতালে ট্রেনি নার্স হিসাবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি হাসপাতালে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের জানান, এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে এক যুবকের সঙ্গে তার বচসা বাধেঁ। কিছুক্ষণ পরই ওই যুবক পকেট থেকে একটি ধারাল ছুরি বার করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সন্ধ্যা। এরপরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। সন্ধ্যার আর্তনাদ শুনে সেখানে ছুটে আসেন আরও লোকজন। তড়িঘড়ি তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। আততায়ীর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। তবে ভর্তির কিছুক্ষণ পর হাসপাতালেই সন্ধ্যার মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে যুবতীকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।”
সর্বশেষ খবর
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি
-
আর জি করে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারে, অবস্থা সংকটজনক ছিল দাবি হাসপাতালের