সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী উন্নয়নের টাকা ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সভা! এমনই গুরুতর অভিযোগ তুলে গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল আম আদমি পার্টি। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদির জনসভায় ভিভিআইপিদের তোষামোদে ব্যবহৃত হয়েছে আদিবাসী উন্নয়ন তহবিলের প্রায় ৫০ কোটি টাকা।
সোমবার সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন আপের মিডিয়া সেলের প্রধান অনুরাগ ধান্ডা। তাঁর অভিযোগ, “আদিবাসীদের উন্নয়নের জন্য যে সরকারি অর্থ বরাদ্দ হয়েছে তার মধ্যে ৫০ কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে। বিপুল এই অর্থ ব্যয় করা হয়েছে ভিভিআইপি সুবিধা দিতে।” খরচের হিসেবে তুলে ধরে অনুরাগের অভিযোগ, “দেদিয়াপাড়ায় মোদিজির অনুষ্ঠানের জন্য প্যান্ডেল বাবদ খরচ হয়েছে ৭ কোটি টাকা। তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি গম্বুজ। মোদির সভামঞ্চের জন্য ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। ভিভিআইপিদের চা- শিঙাড়া খাওয়াতে খরচ হয়েছে ২ কোটি। সভায় লোক ভরাতে বাসের জন্য খরচ করা হয়েছে ৭ কোটি টাকা। এছাড়া শৌচাগার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অন্যান্য আরও নানা খাতে আদিবাসীদের টাকা ব্যয় করেছে বিজেপি সরকার।”
⚠️ LIVE: “चाय-नाश्ते पर 2 करोड़, स्टेज पर 5 करोड़?”—PM की रैली में आदिवासी फंड के दुरुपयोग पर AAP नेता @Saurabh_MLAgk और @anuragdhanda का बड़ा खुलासा!
https://t.co/b3kNNhzQp5— AAP (@AamAadmiParty) December 22, 2025
এই ইস্যুতে বিজেপির সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে আক্রমণ শানাতে শুরু করেছে আম আদমি পার্টি। আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, “দেশের প্রায় ১২,০০০ শিশু অপুষ্টিতে ভুগছে। হাসপাতাল এবং স্কুলের মতো এই অপুষ্টি মোকাবিলার জন্য নির্ধারিত তহবিল প্রধানমন্ত্রীর সমাবেশে ব্যয় করা হয়েছে। অথচ সরকার বলেছে তাদের কাছে টাকা নেই।” সঞ্জয়ের তোপ, “দেশটাতে কী চলছে? আদিবাসী সম্প্রদায়ের মানুষের কি সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নেই?”
পাশাপাশি প্রধানমন্ত্রীর নয়া বাসভবনের প্রসঙ্গ তুলে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, আমরা আরটিআইয়ের মাধ্যমে জানতে চেয়েছিলাম সেন্ট্রাল ভিস্তার মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরিতে কত টাকা ব্যয় করা হচ্ছে। তার উত্তর এই সরকার দেয়নি। বলা হল, এটি জাতীয় নিরাপত্তার বিষয়। অথচ মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে কী ছিল এবং কী ছিল না তার বিস্তারিত বিবরণ-সহ সব ফাইলগুলি খতিয়ে দেখা হয়। তখন কারও কোনও নিরাপত্তা উদ্বেগ ছিল না।”
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ