সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। আগামী ৩০ মে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। চার্জশিট পেশের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি তৃণমূল নেতার।
গত বছর একাধিকবার ত্রিপুরা সফরে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত করে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। তার ফলে রামরাজ্যে অপমানিত হয়েছেন সীতা। তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়েছিল। আর সীতার পাতালে প্রবেশ কার্যত আত্মহননের শামিল। তৃণমূল নেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। মোট পাঁচটি পৃথক মামলা করে ত্রিপুরা পুলিশ।
[আরও পড়ুন: দীর্ঘদিন পর দলীয় কর্মসূচিতে সিপিএম নেতা গৌতম দেব, তুঙ্গে জল্পনা]
ওই মামলার পরিপ্রেক্ষিতে গত বছর ১২ নভেম্বর বাগমা ফাঁড়িতে পুলিশের মুখোমুখি হন কুণাল ঘোষ। রামায়ণের বিভিন্ন সংস্করণ এবং গবেষণাপত্র সঙ্গে নিয়ে হাজিরা দেন তিনি। কোনও ধর্মকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেই দাবি করেন কুণালবাবু। সীতার পরিণতির কথা তুলে ধরা তাঁর একমাত্র লক্ষ্য ছিল বলেই জানান ওই তৃণমূল নেতা।
এবার এই মামলাতেই চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। কুণাল ঘোষকে আগামী ৩০ মে সকালে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। চার্জশিট পেশের ঘটনায় ক্ষুব্ধ কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপির দাবি আমি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছি। আমি কেন আঘাত করব? রাজনৈতিক চক্রান্ত করে এসব করা হচ্ছে।”
[আরও পড়ুন: কাশীপুর কাণ্ড: জুয়ায় টাকা খুইয়েই অবসাদ, অর্জুনের ঝুলন্ত দেহের পকেটে ছিল মাত্র ৫০০ টাকা]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত