সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat)। মঙ্গলবার রাজ্যপাল বেবি রানি মৌর্যর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
[আরও পড়ুন: দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ওড়াল ইরান]
আগামী বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিজেপি শাসিত রাজ্যটিতে। এহেন সময়ে মুখ্যমন্ত্রী রাওয়াতের পদত্যাগে দলের অন্তর্কলহ যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তা সাফ করে দিয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রাওয়াত ইস্তফা না দিলে বিধায়কদের একাংশ রীতিমতো বিদ্রোহ ঘোষণা করতেন। তাই সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রাওয়াত। সেখানে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তারপর মঙ্গলবার অর্থাৎ আজ সকালে দেরাদুন ফিরে আসেন তিনি।
উল্লেখ্য, আগামী শনিবার রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সহ-সভাপতি রমণ সিং সেই বৈঠকে উপস্থিত থাকবেন। তার আগে কিছু জরুরি আলোচনার জন্য ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে দিল্লিতে ডাকা হয় বলে জানা যায়। গতকাল উত্তরাখণ্ড বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, দলে কোনও বিবাদ নেই। পুরো পাঁচ বছরই ক্ষমতায় থাকবেন রাওয়াত। উত্তরাখণ্ড বিজেপির সভাপতি বংশীধর ভগতও নেতৃত্ব বদলের খবরে আমল দিতে চাননি। তবে এদিনের ঘটনায় গেরুয়া শিবিরের ফাটল স্পষ্ট হয়ে উঠল। প্রসঙ্গত, গত শনিবার রমণ সিং এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা দুষ্মন্ত কুমার গৌতম হঠাৎ দেরাদুনে গিয়ে রাজ্য বিজেপির কোর গ্রুপের বৈঠক করেন। বৈঠকে ডাকা হয় দলীয় বিধায়কদেরও। উত্তরাখণ্ড বিধানসভার বাজেট অধিবেশনও নির্দিষ্ট সময়ের আগেই মুলতবি করে দেওয়া হয় সেদিন। রমণ সিং রাজ্য বিজেপির কোর গ্রুপের সদস্যদের সঙ্গে আলাদা আলাদা করে কথাও বলেন। তারপরই উত্তরাখণ্ডের নেতৃত্ব বদল নিয়ে শুরু হয়ছিল জল্পনা।
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া দিগন্ত, ‘মৈত্রী সেতু’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী