সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকার নোট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার কর্ণাটকের রাইচুর জেলায় টাকা বোঝাই একটি ট্রাক হঠাৎই রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার ফলে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট রাস্তায় ছড়িয়ে পড়ে। ট্রাকের ভিতর এই সমস্ত বাতিল নোটগুলি কাগজে মুড়ে রাখা ছিল। নোটে মোড়া কাগজ খুলে যাওয়ার ফলে এবং ট্রাক উল্টে যাওয়ার পর সেই নোটের বান্ডিল বেরিয়ে আসে এবং তা রাস্তায় ছড়িয়ে পরে।
ট্রাক উল্টে রাস্তায় টাকা ছড়িয়ে পড়ার ঘটনাটি দেখে এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়েন এবং ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু নোট রাস্তায় পরে থাকতে দেখেও সাধারণ মানুষ টাকা থেকে বিমুখ।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির