সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদনমূলক ‘দ্য ভাইরাল ফিভার’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও সিইও অরুণাভ কুমারকে সমন পাঠাল মুম্বই পুলিশ৷ তাঁর বিরুদ্ধে সংস্থার মহিলাকর্মীদের যৌন হেনস্তা করার অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ৷ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ (যৌন হেনস্তা) ও ৫০৯ (মহিলার সম্মানহানি) ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ৷
চলতি মাসের গোড়ার দিকে টিভিএফ-এর এক প্রাক্তন মহিলাকর্মী তাঁর ব্যক্তিগত ব্লগে অরুণাভ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন৷ সেই ব্লগটি ভাইরাল হয়ে যায়৷ নিগৃহীতার দেখানো পথে কুমারের বিরুদ্ধে একই অভিযোগে সরব হন আরও বেশ কয়েকজন মহিলা ও টিভিএফ কর্মী৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওয়েবসাইটটির সিইও৷ আইআইআই গ্র্যাজুয়েট অরুণাভ কুমার ২০১১ সালে বিনোদনমূলক ওয়েবসাইটটির প্রতিষ্ঠা করেন৷ ওয়েবসাইটটি দাবি করেছে, যে মহিলা নাম গোপন করে ব্লগটি পোস্ট করেছেন, তিনি যেন সংস্থার কাছে নিজের অভিযোগ দায়ের করেন৷ সেক্ষেত্রে সংস্থা তাদের অভ্যন্তরীণ নিয়মমাফিক অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর