সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজানো সাক্ষাৎকার। উত্তরপত্র দেখে প্রশ্ন তৈরি করা হয়েছে। উনিশের প্রথম দিন সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের পর টুইটারের এমনই কটাক্ষের বন্যা। বছরের পয়লা তারিখ এএনআইয়ের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী একাধিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। নোট বাতিল থেকে রাজনৈতিক লড়াইয়ের সমীকরণ, রাম মন্দির থেকে সার্জিক্যাল স্ট্রাইক- সাংবাদিকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন অকপটে। আর তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে নানামহলে৷
কংগ্রেসের অভিযোগ, সাক্ষাৎকার পর্বটি আত্মপ্রচারে ভরা। টুইটারে কেউ লিখেছেন, ‘প্রশ্নগুলো খারাপ ছিল না, তবে উত্তর সেই মন কি বাতের মতো, নিজের কীর্তি বর্ণনা৷ স্ক্রিপ্টটা আরেকটু ভাল হওয়া দরকার ছিল’৷ কারও আবার কটাক্ষ, ‘বিজেপি বুঝতে পেরেছে, প্রধানমন্ত্রীর কিছু বলা দরকার৷ তাই সাজানো একটি সাক্ষাৎকার করানো হয়েছে৷ উত্তরগুলো নির্বাচনী প্রচারে ভাষণের মতো‘৷
[রাফালে মামলায় বিস্ফোরক অডিও টেপ ফাঁস করল কংগ্রেস, চাপে বিজেপি]
অনেকের মতে, এতগুলো বিতর্কিত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা থেকেই স্পষ্ট, এটা সাজানো সাক্ষাৎকার৷ আবার কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এএনআইয়ের সাংবাদিক স্মিতা প্রকাশের পার্টনারশিপ৷ নতুন বছরের প্রথম দিন এত বড় সাক্ষাৎকার পর্বে অধিকাংশ সময়েই দেশের প্রধানমন্ত্রী আত্মপ্রশংসায় ব্যস্ত ছিলেন বলেও সমালোচনা করেছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির