সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ টাকা চুরির অভিযোগে রাজস্থানে জয়পুরের ২ দলিত যুবককে পিটিয়ে মারধরের অভিযোগ ওঠে। প্রায় নগ্ন করে মারধর করা হয় দুই যুবককে। জয়পুর থেকে ২৩০ কিলোমিটার দূরে নাগাউরের এক পেট্রল পাম্পে এই ঘটনাটি ঘটে রবিবার রাতে। নৃশংস এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক এক যুবককে প্রথমে মারধর করে, পরে নগ্ন করে তার যৌনাঙ্গে পেট্রল ঢেলে দেয়। ঘটনার পর দুপক্ষের তরফ থেকেই এফআইআর দায়ের করা হয়। ৫ জনকে গ্রেপ্তারও করে পুলিশ। আক্রান্ত যুবকদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়।
[আরও পড়ুন:নারীর স্তনদুগ্ধ নিয়ে আজব মন্তব্য সদগুরুর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়]
পাঞ্চোদি থানার পুলিশ আধিকারিক রাজপাল সিং জানিয়েছেন, ‘রবিবার একটি বাইক এজেন্সি থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় ওই দুই যুবক। এরপর শোরুমের কর্মীরা তাদের বেধড়ক মারধর করে। তারই ভিডিও ভাইরাল হওয়ার পর বুধবার এফআইআর দায়ের করেন দুই আক্রান্ত যুবক। চলতি বছরের জানুয়ারি মাসেই মধ্যপ্রদেশে শিশু চুরির অভিযোগে ২ জন ঠিকাদারকে পিটিয়ে মারধর করা হয়। পিটিয়ে মারার এই ঘটনাকে ঠেকাতে ইতিমধ্যেই বিল পাশ করানো হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। আইনকে বারংবার হাতে তুলে নেওয়ার ঘটনায় মনোবিদরা মানুষের অসহিষ্ণুতাকেই দায়ী করছেন।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন