সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় দিদির হাতে খুন হল দুই একরত্তি বোন। এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়া জেলার এক তরুণীর বিরুদ্ধে। আরও অভিযোগ অঞ্জলি নাম্নী ওই অভিযুক্ত সব প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল। তবে শেষপর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে সে সব অপরাধ কবুল করেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। মৃত দুই শিশুকন্যা শিল্পী ও রোশনীর বয়স যথাক্রমে পাঁচ ও সাত।
তরুণীর মা সুশীলা জানিয়েছেন, তিনি বিকেলে পরিবারের বাকিদের সঙ্গে পশুখাদ্য আনতে গিয়েছিলেন ৫টা নাগাদ। কিন্তু ফিরে এসে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। ভিতরে পড়ে রয়েছে দুই বোনের মৃতদেহ। তাদের গলা কেটে খুন (Murder) করা হয়েছে।
[আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের লড়াইয়ের আঁচ ভারতে! ইজরায়েলি দূতাবাসের নিরাপত্তা বাড়াল দিল্লি]
কেন এই কাজ করল ওই তরুণী? পুলিশের দাবি, অঞ্জলিকে কোনও আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল তার দুই বোন। আর তাই তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই মনস্থ করে সে। নৃশংস ভাবে দুজনকে খুন করে পোশাক ও খুনের অস্ত্র বেলচাও ধুয়ে ফেলে অভিযুক্ত। কিন্তু পুলিশ ঠিকই রক্তের শুকনো দাগ খুঁজে পেয়ে যায়। এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় সকলকে। তখনই নিজের অপরাধ স্বীকার করে নেয় অঞ্জলি।
[আরও পড়ুন: এই পোশাকগুলো পরে আর ঢোকা যাবে না পুরীর মন্দিরে, চালু হচ্ছে নয়া বিধি]
সর্বশেষ খবর
-
জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে
-
অফিসে অশান্তি লেগেই রয়েছে? ছাঁটাইয়ের আতঙ্ক! চাকরি বাঁচাতে বাস্তুর এই ৪ নিয়ম মানুন
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের
-
তারাপীঠে অবিলম্বে ১৫ হোটেল বন্ধের নির্দেশ, ‘বিদেশিনী’ বিপর্যয়ের পর আরও সতর্ক প্রশাসন