সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে আচমকা জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মণিপুরের লোকচাওতে পুলিশের গাড়ি লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷ জঙ্গিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত দুই পুলিশকর্মী, আহত আরও চারজন৷
Manipur: One security personnel killed and three injured in ambush laid by terrorists in Lokchao (Tengnoupal) pic.twitter.com/l3xhX3mzKX
Advertisement— ANI (@ANI_news) December 15, 2016
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে ডেপুটি কমান্ডান্ট মোবি সিংয়ের নেতৃত্বে তিনটি পুলিশের গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল৷ দু’টি মারুতি জিপসি ও একটি মিনি টাটা ট্রাক ৪০৭-এ করে পুলিশকর্মীরা যাচ্ছিলেন৷ লোকচাওয়ের কাছে পৌঁছতেই পুলিশের কনভয়কে তিনদিক থেকে ঘিরে ফেলে জঙ্গিরা৷ অত্যাধুনিক হালকা আগ্নেয়াস্ত্র থেকে একটানা গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷ এধরনের হামলাকে পোশাকি ভাষায় বলে ‘অ্যামবুশ অ্যাটাক’৷ দু’টি জিপসি কোনওমতে এগিয়ে যায় কিন্তু মিনি টাটা ট্রাকটি একেবারে জঙ্গিদের গুলির মুখে পড়ে৷ মোরে থানার পুলিশকর্মীরা ছিলেন ওই ট্রাকে৷ তাঁদের মধ্যেই দু’জন জঙ্গিদের গুলিতে এদিন প্রাণ হারান৷
সর্বশেষ খবর
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি