সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাব বুক করার সময় এল একজনের ছবি৷ কিন্তু চালকের আসনে দেখা গেল আর একজনকে৷ উবের যাঁরা চড়েন তাঁদের থেকে এরকম অভিযোগ পেয়েই এবার সতর্ক হল সংস্থাটি৷ ভুয়ো চালক রুখতে এবার চালু হল রিয়েলটাইম আইডি চেক-এর ব্যবস্থা৷
[পারিকরের শপথে স্থগিতাদেশ নয়, নির্দেশ আস্থা ভোটের]
কী করবে এই নতুন আইডি? জানানো হচ্ছে, অনলাইন হওয়ার আগে উবের অ্যাপের মাধ্যমে চালক একটি সেলফি তুলে পাঠিয়ে দেবেন৷ এরপর মিলিয়ে দেখা হবে ওই চালকই সংস্থার সঙ্গে নথিভুক্ত আছেন কিনা৷ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেলফি পাঠানোর কথাও বলা হচ্ছে৷ যাতে চালক বদলে যেতে না পারে তার জন্যই এই ব্যবস্থা৷
[দেবতার বিরুদ্ধে লেখার ‘সাজা’, লেখকের মুখে কালি কট্টরবাদীদের]
দেশে এই মুহূর্তে প্রায় ৪ লক্ষ চালক সংস্থায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন৷ কিন্তু ২৯টি শহরে এর বাইরেও অনেককে চালকের আসনে দেখা যায়৷ নথিভুক্ত চালকের নাম-ছবি ব্যবহার করে অন্য কেউ স্টিয়ারিংয়ে হাত রাখছেন, এমনটাই অভিযোগ উঠছিল৷ এতে বিপাকে পড়ার সম্ভাবনা ছিল চালকদের৷ তাছাড়া যাত্রীরাও বুঝতে পারতেন না, তাঁরা সঠিক চালককে পেলেন কিনা৷ সেই সমস্যা রুখতেই এই পদক্ষেপ৷ দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় শিগগিরি চালু হবে এই ব্যবস্থা৷
মোদি হাওয়ায় বাড়ল টাকার দাম, উর্ধ্বমুখী শেয়ার
সর্বশেষ খবর
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির
-
‘মুসলিম ন্যাটো’: আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি কি এই চুক্তিতে ছায়াপাত ঘটাতে পারে?
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর