সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বদলের ক্ষেত্রে অনেকেই পরিচয়পত্র হিসেবে নিজের আধার কার্ড জমা দিচ্ছেন৷ নাগরিক নিরাপত্তায় এখনও পর্যন্ত সবথেকে আঁটসাট ও পরিপূর্ণ পরিচয়পত্র এটিই৷ আর তাই লেনদেন করতে গিয়ে আধার কার্ডের তথ্য যাতে পাচার না হয়ে যায় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া৷
কালো টাকা রুখতে নোট বাতিলের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই টনক নড়েছে কালো টাকার কারবারিদের৷ আর তাই অন্যের পরিচয়পত্র কোনওভাবে হাতিয়েই কাজ চলছে বিভিন্ন জায়গায়৷ সেরকম বেশ কিছু অভিযোগ ওঠার পরই তা রুখতে সতর্ক হয়েছে কর্তৃপক্ষ৷ আধার কার্ডের তথ্য পাচার হলে যে কোনও নাগরিকই সমস্যায় পড়বেন৷ আর তাই কয়েকটি বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে৷ যেমন যে কোনও ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দিলে তা যেন অবশ্যই নিজের সই সমেত (সেলফ অ্যাটেস্টেড) জমা দেওয়ার নির্দেশ দিচ্ছে৷ সেই সঙ্গে কী উদ্দেশে তা জমা দেওয়া হচ্ছে তাও লিখে রাখার কথা জানানো হচ্ছে৷ এর ফলে এই প্রমাণপত্র দেখিয়ে অন্য কেউ কাজ হাসিল করতে পারবে না৷ কারও উপকারের জন্য আধার কার্ডের ফটোকপি কাউকে না দেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে৷ আধার নম্বর কোনওভাবেই কাউকে না বলার ব্যাপারে জানানো হচ্ছে৷
যদি কেউ আধার নিয়ে ভুল কাজে লাগাচ্ছে বলে মনে হয়, তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষর তরফে৷
সর্বশেষ খবর
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৭৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে