সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে টাকা প্রায় শেষ৷ বাড়িতে অনাহারে রয়েছে ৪ সন্তান৷ এদিকে বদলাতে পারছেন না পুরনো বাতিল নোট৷ হতাশ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা দিন মজুর৷
মৃতের পরিবার সূত্রে খবর, দিল্লির শাহজামাল এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী ওই মহিলার নাম রাজিয়া৷ দিনমজুরি করেই সংসার চালাতেন তিনি৷ নোট বাতিল ঘোষণার পর মহা সমস্যায় পড়তে হয় তাঁকে৷ জমানো টাকা সব শেষ হয়ে যায়৷ কাছে পড়ে ছিল ৬ টি পুরোনো ৫০০ টাকার নোট৷ গত পাঁচদিন ধরে বিভিন্ন ব্যাঙ্কে ঘুরেও বাতিল নোট বদলাতে পারেননি তিনি৷
অন্যদিকে তিন দিন ধরে বাড়িতে না খেয়ে রয়েছে তাঁর চার সন্তান৷ দারিদ্র এবং হতাশা গ্রাস করে তাঁকে৷ গোটা পরিস্থিতির সামাল দিতে না পেরে অবসাদে ভুগতে থাকেন তিনি৷ শেষে মুক্তি পেতে গায়ে আগুন লাগিয়ে দেন রাজিয়া| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর৷
রাজিয়ার মৃত্যুতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা৷
সর্বশেষ খবর
-
ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
-
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি
-
‘ডাকাতের গ্রাম’ থেকে এবার ডাক্তার! কালিমুল্লাহর নিট সাফল্যে ‘বদনাম’ ঘোচানোর স্বপ্ন বাঁকুড়ার মুক্ষ্যাপাড়ায়
-
রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন করেও হুঁশিয়ারি ভারতের, কোথায় আপত্তি দিল্লির?