Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Union Budget 2026

পণ্য পরিবহণে জুড়ল বাংলা-গুজরাট, ঘোষণা দুর্গাপুর শিল্প করিডর ও বারাণসী-শিলিগুড়ি রেল করিডরেরও

পণ্য পরিবহণে বাংলা এবং গুজরাটকে মিলিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ঘোষণা করলেন, হুগলির ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডর তৈরি হবে। বাজেটে বারাণসী-শিলিগুড়ি রেল করিডরের ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৭:২৯

options
link
পণ্য পরিবহণে জুড়ল বাংলা-গুজরাট, ঘোষণা দুর্গাপুর শিল্প করিডর ও বারাণসী-শিলিগুড়ি রেল করিডরেরও zoom
বারাণসী-শিলিগুড়ি রেল করিডরের ঘোষণা বাজেটে।

পণ্য পরিবহণে বাংলা এবং গুজরাটকে মিলিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ঘোষণা করলেন, হুগলির ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডর তৈরি হবে। বাজেটে (Union Budget 2026) বারাণসী-শিলিগুড়ি রেল করিডরের ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। শিল্প করিডর তৈরি হবে দুর্গাপুরেও।

নির্মলা জানিয়েছেন, দেশজুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি হবে। তার মধ্যেই রয়েছে বারাণসী-শিলিগুড়ি রেল করিডর। এ ছাড়াও রয়েছে মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী। এই সাতটি রেল করিডরের মাধ্যমে অর্থনৈতিক হাব, তথ্যপ্রযুক্তি হাব, পরিকাঠামো ক্লাস্টার, উন্নয়নশীল শহরগুলিকে সংযুক্ত করা হবে। এতে এই শহরগুলির মধ্যে যাতায়াতের সময় কমবে। যা আদতে উন্নয়নকেই ত্বরান্বিত করবে বলে মত নির্মলার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটমুখী বাংলার জন্য ফ্রেট করিডরেরও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে নতুন ২০টি জাতীয় জলপথ খোলা হবে। তা জোড়া হবে সড়ক পরিবহণের সঙ্গে। এতে পণ্য পরিবহণ আরও সহজ হয়ে উঠবে দেশ জুড়ে। বিশেষজ্ঞদের মত, পরিকাঠামোগত উন্নয়নের অঙ্গ হিসাবে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহণ সহজ হলে বিনিয়োগ আসে। পণ্য পরিবহণ কতটা সহজে এবং নির্বিঘ্নে করা যায়, সেই বিষয়টি নজরে রাখেন বিনিয়োগকারীরা। এছাড়াও অর্থমন্ত্রী জানিয়েছেন, ছোট শহরে পণ্য পরিবহণ পরিকাঠামোও তৈরি হবে। পাশাপাশি পাঁচটি শিল্পতালুকের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.