Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

স্কুলের ফি জমা পড়েনি, শ্রেণিকক্ষে ‘বন্দি’ নার্সারির পড়ুয়া!

পলাতক স্কুলের মালিক ও প্রিন্সিপাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১০:৩৪

options
link
স্কুলের ফি জমা পড়েনি, শ্রেণিকক্ষে ‘বন্দি’ নার্সারির পড়ুয়া! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুগ্রামের একটি স্কুলের শৌচাগার থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় এখন তোলপাড় গোটা দেশ। স্কুলেও কী শিশুরা আদৌও নিরাপদ? এই প্রশ্নও তুলেছেন অনেকেই। এই প্রেক্ষাপটে ফের উত্তরপ্রদেশে এক পড়ুয়াকে হেনস্তার করার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সময়মতো ফি জমা না পড়ায় বছর চারেক এক পড়ুয়াকে স্কুল ছুটির পর প্রায় চার ঘণ্টা শ্রেণিকক্ষেই আটকে রাখা হল। ঘটনায় ওই বেসরকারি স্কুলের প্রিন্সিপাল ও মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পড়ুয়ার বাড়ির লোকেরা। অভিযুক্তরা পলাতক।

[ইউনিফর্ম না পরার শাস্তি, ছেলেদের টয়লেটে ঠায় দাঁড়িয়ে ছাত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরপ্রদেশের বুলন্দশহরের অশোক পাবলিক অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের নার্সারি বিভাগের ছাত্র অভয় সোলাঙ্কি। শুক্রবার স্কুল ছুটির অন্যন্য পড়ুয়ারা বাড়ি ফিরে গেলেও, অভয়কে শ্রেণিকক্ষে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। কারণ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও, অভয়ের বাবা-মা স্কুলের ফি জমা দেননি। এদিকে, ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন অভয়ের বাবা-মা। স্কুলে গিয়ে তাঁরা জানতে পারেন, অভয়কে আটকে রাখা হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভয়ের বাবা-মা। বস্তুত, অভয়কে যে স্কুলের আটকে রাখা হয়েছে, সেকথা স্কুল কর্তৃপক্ষ স্বীকারও করে নেয় বলে দাবি করেছেন তাঁরা। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছিল, অভয়ের বাবা-মা স্কুলে গিয়ে ফি জমা দেওয়ার পরই তাকে ছাড়া হবে। অভয় সোলাঙ্কির বাবা পেশায় একজন কৃষক। তিনি স্কুল কর্তৃপক্ষকে বলেন, টাকা জোগাড় করার চেষ্টা করছেন। যত তাড়াতাড়ি সম্ভব স্কুলের ফি মিটিয়ে দেবেন। এরপরই অভয়কে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় স্কুল কর্তৃপক্ষ।

[সন্ত্রাসদীর্ণ নয়, ভারতের নিজস্ব ৯/১১ স্বামীজির শিকাগো বক্তৃতার ঐতিহ্যের]

ঘটনায় তাঁদের ছেলেকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে স্কুলের মালিক ও প্রিন্সিপালের এফআইআর করেছেন অভয় সোলাঙ্কির পরিবারের লোকেরা। অভিযুক্তরা পলাতক। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে, স্কুলের ফি জমা না দেওয়ার অভয় সোলাঙ্কিকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে অশোক পাবলিক অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের এক আধিকারিকের দাবি, ক্লাস থেকে বেরোতে দেরি হওয়ায় স্কুলের বাস ধরতে পারেনি  অভয়। এরপরই ছেলে নিয়ে যাওয়ার জন্য অভয়ের বাবা-মা খবর পাঠানো হয়। অভয়ের বাবা-মা স্কুলের এলে, তাঁদের মনে করিয়ে দেওয়া হয়, গত তিন মাস ধরে স্কুলের ফি জমা পড়ছে না। এমনকী, পরিবারের আর্থিক অবস্থায় ভাল না হওয়ায় দু’জন পড়ুয়ার টিউশন ফি মকুব করে দেওয়া হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।

[প্রবল যৌন ইচ্ছায় কাতর রাম রহিম, জানালেন জেলের চিকিৎসকরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.